Skip to main content

Posts

Showing posts from May, 2022

জাতীয় বেতন স্কেলের পুনর্বিন্যাস নিয়ে কিছু প্রস্তাব

জাতীয় বেতন স্কেলের পুনর্বিন্যাস নিয়ে কিছু প্রস্তাব নূর আহমদ দেশের সকল পর্যায়ের, সকল বিভাগের সরকারি চাকরিজীবিদের বেতন ‘জাতীয় বেতন কাঠামো’ অনুযায়ী নির্ধারণ করা হয়। আধা-সরকারি এবং অনেক স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবিদের বেতনও ‘জাতীয় বেতন কাঠামো’ অনুযায়ী নির্ধারন করা হয়। দেশের লক্ষ লক্ষ চাকরিজীবির বেতন, ইনক্রিমেন্ট, উচ্চতর স্কেল এবং পেনশন ‘জাতীয় বেতন কাঠামো’ অনুযায়ী নির্ধারিত হবার কারণে জাতীয় বেতন কাঠামো এসব চাকরিজীবির নিকট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সরকার সর্বশেষ ২০১৫ সালে একটি পে-স্কেল প্রদানের মাধ্যমে জাতীয় বেতন কাঠামো পুণর্বিন্যাস করে। জাতীয় বেতন কাঠামোয় ২০টি গ্রেড রয়েছে। বেতন কাঠামোর এই ২০টি গ্রেড নির্ধারণ নিয়ে সিংহভাগ চাকরিজীবিরই গুরুতর আপত্তি রয়েছে। অনেকেই মনে করছেন, বেতন কাঠামোর ধাপগুলো নির্ধারণে মারাত্মক বৈষম্য করা হয়েছে। চাকরিজীবিদের একটা বড় অংশের এমন আপত্তি এবং অভিযোগ কতটুকু সত্য, তা যাচাই করার জন্য যেকোনো নিরপেক্ষ মানুষ বেতন কাঠামোর দিকে এক পলক তাকালেই বুঝতে পারবে এবং অকপটে স্বীকার করবে, বেতন কাঠামোয় কিছু শ্রেণির প্রতি মারাত্মকভাবে বৈষম্য করা হয়েছে। বেতন কাঠামোয় কিভাবে ব...