Skip to main content

Posts

Showing posts from January, 2021

বিদ্যুৎ সরবরাহ লাইনে ‘কাভারবিহীন তারে’ আর কত মৃত্যু?

বছরের পর বছর, যুগের পর যুগ ধরে আমাদের দেশের পল্লী বিদ্যুৎ সমিতিগুলো তাদের বিদ্যুৎ সরবরাহ লাইনে খোলা তার ব্যবহার করে আসছে। এতে দেশের মানুষের কী ক্ষতি হচ্ছে, তা তারা বিন্দুমাত্রও পরোয়া করছে না। যদি বিন্দুমাত্রও পরোয়া করতো তাহলে অনেক আগেই বিদ্যুৎ সরবরাহ লাইনের সব কাভারবিহীন তার বাদ দিয়ে সেখানে কাভারযুক্ত তার ব্যবহার করতো। যারা দৈনিক পত্রিকা পড়েন, তারা জানেন, দেশের কোনো না কোনো স্থানে প্রায় প্রতিদিন কাভারবিহীন তারের সংস্পর্শে গিয়ে বা কাভারবিহীন তারে জড়িয়ে অনেক মানুষ প্রাণ হারাচ্ছে, অনেকে মারাত্মকভাবে আহত হচ্ছে, অনেকে পঙ্গু হয়ে যাচ্ছে সারাজীবনের জন্য। কখনো কখনো এসব কাভারবিহীন তারের সংস্পর্শে এসে একজন নয়, দু-তিনজন মানুষও একইসাথে প্রাণ হারাচ্ছে। ‘লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় দৈনিক কালের কন্ঠে ১৮ আগস্ট, ২০২০ তারিখে। ‘রায়েরবাজারে বিদ্যুতায়িত হয়ে ৩ শ্রমিকের মৃত্যু’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় প্রথম আলোয় ২২ জানুয়ারি ২০২০ তারিখে। এভাবে একই সাথে একাধিক মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। কিন্তু এখনো এই মৃত্যুগুলো বন...

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৩০ জানুয়ারি পর্যন্ত ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৩০ জানুয়ারি পর্যন্ত ঘোষণা কোভিড-১৯ এর চলমান বৈশ্বিক মহামারির কারণে দেশের সকল  শিক্ষা প্রতিষ্ঠানের (কওমি ছাড়া) চলমান ছুটি আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।  গতকাল শুক্রবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক ঘোষণায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি এ বছরের ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। সে সময় শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেছিলেন, ‘পরিস্থিতি বিবেচনায় চলমান ছুটি আবার বাড়ানো হয়েছে। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে কওমি মাদ্রাসা এ ছুটির আওতামুক্ত থাকবে।’ এর আগের দিন বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছিলেন, ‘এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সুযোগ নেই। নতুন করে ছুটি বাড়ানোর বিকল্প নেই।’ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান বলেছিলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে ছুটি বাড়াতেই হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিক্ষা প্রতিষ্ঠান সীমিত আকারে খুলে দেয়া হবে।’ ব...

এপ্রিলের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা কম

এপ্রিলের আগে স্কুল-কলেজ খোলার সম্ভাবনা কম। ২০১৯ সালের শেষ দিকে চীনে করোনাভাইরাসের সংক্রমণের পর পৃথিবীর বিভিন্ন দেশে তা মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর ২০২০ সালের মার্চের মাঝামাঝি সময়ে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বন্ধ হয়ে যায়। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ১৬ জানুয়ারি ২০২১ পর্যন্ত বন্ধ রয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় চলতি সপ্তাহে আবারো বাড়ানো হচ্ছে ছুটি। সংশ্লিষ্টরা জানিয়েছেন আগামী এপ্রিল মাসের আগে স্কুল-কলেজ খোলার কোনো পরিকল্পনা আপাতত নেই। সবদিক বিবেচনায় মে এপ্রিলের আগে খুলছে না স্কুল কলেজ। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা হবে না। তবে, ছুটি বাড়ানো নিয়ে এ বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। জানা গেছে, আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেশে শীত থাকবে। তাই এই শীতের সময়টাতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের কোনো ধরনের ঝুঁকিতে ফেলতে চায় না সরকার। তাই ফেব্রুয়ারির পরেও আরো এক মাস অর্থাৎ মার্চ মাস পর্যন্ত সময়টা পর্যবেক্ষণ করে এপ্রিলে খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান। আর এই সময়ে শিক্ষার্থীদের পড়ালেখা অব্যাহত রাখ...