নজরদারিতে আসছে প্রাথমিকের শিক্ষক ও শিক্ষার্থীরা সময় নিউজ রিপোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগেই চালু হয়েছে মনিটরিং সিস্টেম। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এখন থেকে পাঁচ ক্যাটাগরিতে মূল্যায়ন করে মনিটরিং করা হবে। একই সাথে নিয়মিতভাবে শ্রেণিকক্ষে শিক্ষকদের পাঠদান কৌশল ও প্রাপ্ত ফলাফল নিয়ে তদারকি বাড়ানো হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষকদের পাঠদানের মান ও দক্ষতা যাচাইয়ে সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে মিশ্র পদ্ধতিতে (ভার্চুয়াল ও সরাসরি) মনিটরিং চালু করা হয়েছে। আর এর মাধ্যমে প্রতিবেদন তাৎক্ষণিকভাবে তৈরি করে এ বিষয়ে ‘বিলম্বে’, ‘অনিয়মিত’, ‘অননুমোদিত অনুপস্থিতি’ এবং ‘অদক্ষতা’র ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক নোটিশ জারি করা হবে। মান ও দক্ষতা যাচাই করে ইতোমধ্যেই কয়েকজন শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। আরো পড়ুন সময়োপযোগী এই কলাম: চোখ ওঠা রোগ (কনজাংটিভাইটিস) কোনো ছোঁয়াচে রোগ নয় সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান সাংবাদিকদের জানিয়েছেন, শিক্ষার্থীদের পঠন ও লিখন দক্ষতা যাচাই এবং শিক্ষক...
সময় নিউজ বাংলা জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সংবাদ সরবরাহ করে।