Skip to main content

Posts

Showing posts from September, 2020

ডায়াবেটিসের কারণ সম্পর্কে ভুল ধারণা দূর করুন!

ডায়াবেটিস কি বংশগত কারণেও হয়? ডায়াবেটিস কেন হয়, সে সম্পর্কেও আমাদের ধারণায় বড় ধরনের ভুল রয়েছে। ডায়াবেটিসের কারণ সম্পর্কে অনেককেই বলতে শুনি এবং পত্রপত্রিকায় ডায়াবেটিস সম্পর্কে অনেক নিবন্ধে অনেক ডাক্তারকে লেখতে দেখি, বংশগত কারণেও নাকি অনেক মানুষের ডায়াবেটিস হয়। খুব গভীরভাবে দেখেছি, ডায়াবেটিস সম্পর্কে এমন বিশ্বাস বা বক্তব্যের কোনো বাস্তবতা নেই। একটা সময় ছিল, সমাজের পাঁচ শতাংশ মানুষেরও ডায়াবেটিস ছিল না। ডায়াবেটিস নামক কোনো রোগের সাথে মানুষের তেমন পরিচয়ও ছিল না। মানুষ পরিশ্রমের বিভিন্ন কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকতো। খুব অল্প সংখ্যক মানুষ একেবারে শেষ বয়সে যখন কাজকর্ম থেকে পুরো অবসরে চলে যেতো, তখন ডায়াবেটিসে আক্রান্ত হতো। যে সমাজে এক সময় ডায়াবেটিস রোগীর সংখ্যা হাতে গোনা যেতো, সেই সমাজে এখন ডায়াবেটিসের এতো ছড়াছড়ি কেন? অবস্থা এমন পর্যায়ের দিকে যাচ্ছে, অল্প ক’বছর পর হয়তো ৪০-৫০ বছরের বেশি বয়সী ডায়াবেটিসহীন মানুষ খুঁজে বের করাও কষ্টকর হয়ে পড়তে পারে। শিশুরাও এখন বিশ্বব্যাপী ব্যাপকহারে ডায়াবেটিসে আক্রান্ত হতে শুরু করেছে! আমার এক আত্মীয়ের পরিবারে পাঁচ-পাঁচজন লোক ডায়াবেটিস রোগী! আমার এক সহকর্মীর চ...

৩০ নভেম্বরের মধ্যে চাকরি স্থায়ীকরণের প্রজ্ঞাপন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে আগামী ৩০ নভেম্বর ২০২০ তারিখের মধ্যে বাংলাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকুরি স্থায়ীকরণ/নিয়মিতকরণের কাজ সম্পন্ন করতে বলা হয়েছে। প্রজ্ঞাপনটি এই: আরো পড়ুন:   প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন দিতে হাইকোর্টের রায় পড়তে পারেন:   ‘‘ডিম আগে, নাকি মুরগী আগে?’’ এই প্রশ্নের হতবাক করা উত্তর

পৃথিবীতে কোনো প্রাণীর সিজার লাগে না, মানুষের কেন লাগে?

মানুষের সিজার লাগার পরোক্ষ কারণ হলো, ছেলের শ্বশুর ফোন দিয়ে বলবে, আমার মেয়ের কিছু হলে জামাই তোমাকে ছাড়বো না; শাশুড়ি বলে আমার মেয়েকে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করুন, টাকা যা লাগে আমি দিবো। আর শালা-শালি তো আছেই। আর ডাক্তাররা তো মনে এই সেই ভয় ঢুকিয়ে দিয়ে সিজার না করার ভয়াবহ ক্ষতির কথা বলে ভয় ধরিয়ে দেয়। যেমন: হাসপাতালে গর্ভবতীকে নেবার পরে, ডাক্তার তড়িঘড়ি করে আট্রাসনোগ্রাম করে এই ডায়লগগুলোর যে কোনো একটি বা একাধিকটি প্রয়োগ করে ভয় ধরিয়ে দেন। ১. বাচ্চা পানিশূন্যতায় ভুগছে। ২. বাচ্চার মায়ের পানি শুকিয়ে গেছে। ৩. বাচ্চা পেটের ভিতরে পায়খানা করে দিয়েছে। ৪. বাচ্চার পজিশন ঠিক নেই। ৫. সিজার না করলে বাচ্চা বা বাচ্চার মা দু’জনের কোনো একজন বা উভয়ের জীবন সংকটাপন্ন হতে পারে। ব্যস, এই কথাগুলোর যেকোনো একটা শোনার পর গর্ভবতীর এবং তার পরিবারের লোকের অবস্থা কি হতে পারে অনুমান করা কঠিন নয়। বাংলাদেশের সমস্ত প্রাইভেট হাসপাতালের গত ৫ বছরের ডেলিভারি রিপোর্ট দেখলে, দেখা যাবে প্রায় ৯০% সন্তান সিজারে ডেলিভারি করানো হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশে সিজারের হার কমেছে। মায়ের মৃত্যুর হারও কমেছে, নরমালে জন্ম নিচ্ছে সুস...

জটিলতা কাটছে প্রাথমিক শিক্ষকদের উচ্চতর গ্রেডের

অনেক চড়াই উতরাই, অনেক প্রতীক্ষার পর অবশেষে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের উচ্চতর গ্রেড নিয়ে জটিলতা দূর হচ্ছে। দৈনিক সমকালে প্রকাশ, সরকারি কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারিত সফটওয়্যার 'আইবাস++' এর মাধ্যমে বর্তমানে  সম্পন্ন করা হয়ে থাকে। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের এ বিষয়ে আশ্বস্ত করা হয় যে, প্রাথমিক শিক্ষকদের উচ্চধাপে বেতন নির্ধারণের লক্ষ্যে 'আইবাস++' সফটওয়্যার আপগ্রেডের কাজ চলমান রয়েছে, যা শিগগিরই সম্পন্ন হবে। ইতিমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড-১৪ (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং বেতন গ্রেড-১৫ (প্রশিক্ষণবিহীন) থেকে বেতন গ্রেড-১৩ তে উন্নীত করে উচ্চধাপে নির্ধারণ করা হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়ের স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাঠ পর্যায়ে 'আইবাস++' এ বেতন নির্ধারণে সাময়িক অসুবিধার বিষয়টি মন্ত্রণালয়ের দৃষ্টি গোচর হয়েছে। আশা করা হচ্ছে অতিদ্রুত 'আইবাস++' আপগ্রেডেশন সম্পন্ন হবে এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকগ...

প্রাথমিকের একজন শিক্ষকের সততায় মুগ্ধ সবাই

এখনো পৃথিবীতে ভালো ও সৎ মানুষ আছেন। এখনো আছেন নির্লোভ মানুষ। সবচেয়ে বড় কথা অনেক শিক্ষক যেখানে সুযোগ পেলে অন্যায়ভাবে অর্থ উপার্জন করেন, সেখানে সততার এক অনন্য নজির স্থাপন করে সর্বমহলে প্রশাংসায় ভাসছেন প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। তিনি হলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জনাব মুহাম্মদ মাহবুবর রহমান। চলতি অর্থ বছরে ওই উপজেলার ৫টি বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়ন বাবদ দেড় লাখ টাকা করে বরাদ্দ এসেছিলো। এসব কাজ বিদ‌্যালয় কর্তৃপক্ষ উপ‌জেলা প্রকৌশল অ‌ফিস থে‌কে প্রাক্কলন নি‌য়ে সে অনুযায়ী কাজ ক‌রেন। >> উচ্চতর গ্রেড নিয়ে প্রাথমিক শিক্ষকদের জন্য আরেকটি শুভ সংবাদ এক্ষেত্রে ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করেছেন সহকারি শিক্ষক মাহবুবর রাহমান। নির্দিষ্ট কাজ শেষে তিনি বিদ্যালয়ের কোষাগারে ফেরত দিয়েছেন ৭৪ হাজার ৩ শত ৭৫ টাকা! বিষয়টি নিয়ে জানতে চাইলে শিক্ষক মাহবুবর রহমান জানান, কাজের জন্য গাড়ি ভাড়া বাঁচিয়ে পায়ে হেঁটে গিয়েছি। মিস্ত্রি খরচ বাঁচাতে বিদ্যালয়ের প্রহরীকে কাজে লাগিয়েছি। নিজের পকেটের টাকা দিয়ে দুপুরের খাবার খেয়েছি। তবুও বিদ্য...

ডায়াবেটিস, হার্ট অ্যাটাক এবং হাই ব্লাড প্রেসার থেকে কিভাবে বাঁচবেন?

  ডায়াবেটিস, হার্ট অ্যাটাক এবং হাই ব্লাড প্রেসার এই তিনটি রোগের এখন সমাজের অসংখ্য মানুষ আক্রান্ত। বয়স্কদের পাশাপাশি অনেক কমবয়সী মানুষও এখন রোগগুলোতে আক্রান্ত হচ্ছে, ভুগছে, মারা যাচ্ছে অল্প বয়সে। এই তিনটি রোগ থেকে কিভাবে বাঁচবেন? বাঁচার কি কোনো উপায় আছে? কারণ এই তিনটি রোগের কারণ সুস্পষ্ট। অবশ্য এই তিনটি রোগের কারণ নিয়েও অনেক বিভ্রান্তি ছড়িয়ে আছে সমাজে, বিশ্বব্যাপী। সেই বিভ্রান্তিকর কারণগুলোর অসারতা প্রমাণ করে এবং রোগ তিনটির প্রকৃত কারণ ও প্রতিরোধের সঠিক উপায় নিয়ে প্রকাশিত হয়েছে একটি বই। বইটি কিনে পড়তে হবে না। পড়া যাবে অনলাইনেই। নিচে লিঙ্ক দেয়া আছে। বইটি পড়ে অবশ্যই অবশ্যই যে কোনো মানুষ রোগ তিনটি থেকে বেঁচে থাকার সঠিক উপায় খুঁজে পাবে। >>  দীর্ঘজীবন লাভের উপায় : পর্ব-১ >>  ২য় পর্ব   >>  ৩য় পর্ব >>  ৪র্থ পর্ব >>  শেষ পর্ব এই পেইজেও পাওয়া যাবে লিঙ্ক:    https://www.facebook.com/waytogainlonglife/posts/786418842097294

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না নভেম্বরের আগে

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে ১৮ মার্চ থেকে। ১৮ মার্চের পর বেশ কয়েকবার বন্ধ বৃদ্ধি করতে করতে শেষ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় ৩ অক্টোবর পর্যন্ত। কিন্তু সর্বশেষ খবর অনুযায়ী অক্টোবরের ৪ তারিখেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না। এমনকি পুরো অক্টোবরও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকছে আগের মতোই। অক্টোবরেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনও ইতিবাচক নির্দেশনা নেই স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি’র। আগামী ১ নভেম্বর থেকে ৩৯ দিনের জন্য সংক্ষিপ্ত পাঠ-পরিকল্পনা প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ)। এই পরিস্থিতিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি অনুযায়ী অক্টোবরেও সম্ভবত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে না। আর সে কারণেই নভেম্বর থেকে পঞ্চমের শ্রেণি কার্যক্রম শুরু করতে সংক্ষিপ্ত পাঠ-পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। আসছে ১ নভেম্বর প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরুর লক্ষ্য নির্ধারণ করে ৩৯ দিনের সংক্ষিপ্ত পাঠ-পরিকল্পনায় দেখা গেছে বিদ্যালয় খোলা সম্ভব হলে ১ নভেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ৩৯ দিন চলবে পঞ্চমের শ্র...

সাইকেল চালানোয় কোনো ক্ষতি নেই, আছে শুধুই উপকার

সাইকেল চালানোয় কোনো ক্ষেতি নেই, বরং আছে শুধুই উপকার- এই সম্পর্কে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত কিছু নিবন্ধ পড়া যাক-- প্রথম আলোয় ২৬ নভেম্বর ২০১৪ তারিখে প্রকাশিত একটি ‘‘সাইকেল চালিয়ে সুস্থ থাকা’’ শিরোনামের একটি নিবন্ধে লুৎফুন নাহার লিখেছেন, ‘‘যাঁরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসে বসে কাজ করে মুটিয়ে যাচ্ছেন, জিমে গিয়ে ব্যায়াম করার সময় নেই, তাঁদের জন্য সাইকেল চালানো হচ্ছে সারা দিনের আদর্শ ব্যায়াম। এটা ব্যায়ামের সবচেয়ে সহজ উপায়। প্রয়োজন শুধু একটি দ্বিচক্রযান, আধঘণ্টা সময় ও একটু আত্মবিশ্বাস। এটি আমি আমার নিজের জীবন থেকে শিখছি। আমি ১৯৮৪ সালে জাপানের নাগোয়া ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের চর্ম রোগ বিভাগে পিএইচডি করার সুযোগ পাই। রোটারি ইন্টারন্যাশনালের বৃত্তি নিয়ে দীর্ঘ পাঁচ বছর চর্ম রোগের ওপর গবেষণা করে ১৯৮৯ সালে চর্ম রোগ বিশেষজ্ঞ হয়ে দেশে ফিরে আসি। কিন্তু পাঁচ বছরের এই দীর্ঘ পথপরিক্রমা মোটেই সহজ ছিল না। প্রতিদিন হাসপাতালে যাওয়া, শিশু দিবাযত্ন (ডে কেয়ার) কেন্দ্রে মেয়েকে রাখা এক বিরাট সমস্যা। বাসে কিংবা পাতালরেলে গেলে সময় যেমন নষ্ট হয়, খরচও তেমনি বাড়ে। সবাই এখানে সাইকেল চালায়, ...

প্রতিদিন ৪০ মিনিট সাইকেল চালান, সুস্থ থাকুন

সাইকেল চালালে নাকি হার্টের ক্ষতি হয়! ছোটকাল থেকে সাইক্লিং সম্পর্কে একটি কথা অসংখ্যবার শুনে আসছি মানুষের মুখে। ‘সাইকেল চালালে নাকি হার্ট দুর্বল হয়ে যায় বা হার্টের ক্ষতি হয়!’ ধারণাটির চুলচেরা বিশ্লেষণ করা দরকার। অনেকে আমাকেও কথাটি বিভিন্ন সময় বলে সাইকেল চালানোর ব্যাপারে সাবধান করেছে। এখনো অনেকে প্রায়ই বলে, ‘একটা মোটরসাইকেল কিনে নিন, সাইকেল চালালে...।’ শৈশব থেকে কথাটি শুনে আর দশজনের মতো আমারও বিশ্বাস হতো। তখন হয়তো ভাবতাম, সাইকেল চালাতে হয় কিছুটা ঝুঁকে ঝুঁকে এবং এতে বেশ পরিশ্রম হয় বলে হার্ট দুর্বল হয়ে যায়। অথবা অনেকের হয়তো বাস্তবিকই সাইকেল চালানোর কারণে হার্ট দুর্বল হয়ে গেছে বিধায় কথাটি সমাজে ব্যাপক প্রচলিত হয়ে গেছে। তাই কখনো কেউ এমন কথা বললে বিশ্বাস করে যেতাম নিশ্চিন্তে। নিজেও অবশ্য ভয়ে ভয়ে সাইকেল চালাতাম। মানুষের কথাটি নিয়ে কখনো তেমন একটা ভেবে দেখার সুযোগ হয়নি। বছরদুয়েক আগে এক সন্ধ্যায় আমি কর্মস্থল থেকে ফেরার সময় পথে আমার বন্ধুর মতো একজনের সাথে দেখা হলো। কথাবার্তার একপর্যায়ে তিনি আমাকে বললেন, ‘...ভাই, সাইকেল আর কতো চালাবেন, সাইকেল বেশি চালানো ঠিক নয়, এতে হার্ট দুর্বল হয়ে যায়। একটা মোটরসা...