Skip to main content

Posts

Showing posts from July, 2022

হার্ট অ্যাটাক, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ থেকে সাবধান!

হার্ট অ্যাটাক, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ থেকে সাবধান! হার্ট অ্যাটাক, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ ধেয়ে আসছে আমাদের সবার দিকে! মানুষ যে রোগগুলোতে বেশি আক্রান্ত হয়, সেগুলোকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা যায়। কিছু রোগ চিকিৎসায় পুরো ভালো হয়ে যায়, কিছু রোগ একবার আক্রমণ করলে আর কখনো পুরোপুরি ভালো হয় না; কিছু রোগ মানুষকে সাময়িক কষ্ট দেয়, কিছু রোগ দীর্ঘ সময় ধরে কষ্ট দেয়; কিছু রোগে মৃত্যুহার কম, কিছু রোগে মৃত্যুহার বেশি; কিছু রোগ আকস্মিক মানুষের মৃত্যু ঘটায়, কিছু রোগ আকস্মিক মৃত্যু ঘটায় না; কিছু রোগের চিকিৎসা-ব্যয় বেশি, কিছু রোগের চিকিৎসা-ব্যয় কম; কিছু রোগ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, কিছু রোগ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতায় তেমন কোনো পরিবর্তন আনে না। যে রোগগুলো সাময়িক কষ্ট দেয়, যেগুলোর পেছনে চিকিৎসা-ব্যয় কম, মানুষের আকস্মিক মৃত্যু ঘটায় না, অধিকাংশ ক্ষেত্রে মানুষ সেগুলো থেকে পুরোপুরি সুস্থ্য হয়ে যায়, এরকম রোগগুলো মধ্যে রয়েছে ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, টাইফয়েড, মাথাব্যথা, মাইগ্রেন, কনজাংটিভাইটস, ডায়রিয়া, কলেরা, যক্ষ্মা, আর্থারাইটিস বা বাত, পক্স, বিভিন্ন রকম চর্মরোগ ইত্যাদি...

বিয়ের ৪ বছর পর যৌতুকের টাকা ফেরত!

‘বিয়ের ৪ বছর পর যৌতুকের টাকা ফেরত!’ সময় নিউজ রিপোর্ট নীলফামারীর জলঢাকা পৌর এলাকার সবুজপাড়া মহল্লার বাসিন্দা এরশাদ আলী (২৮)। তিনি পেশায় দোকান কর্মচারী। তিনি চার বছর আগে পৌর এলাকার চ্যারেঙ্গা গ্রামের মৃত সুলতান আলীর মেয়ে রোজিনা বেগমকে বিয়ে করেন। এরশাদের বিয়েতে তাঁর অমতে যৌতুক হিসেবে ৯০ হাজার টাকা নেয় পরিবার। অবশেষে গত শুক্রবার এরশাদ ওই টাকা তাঁর শাশুড়িকে ফেরত দেন। খবর পেয়ে বিষয়টি জানতে ওই গ্রামে গিয়ে গতকাল বুধবার দুপুরে কথা হয় এরশাদের শাশুড়ি রাবেয়া বেগমের (৬০) সঙ্গে। এ সময় রাবেয়া বলেন, ‘ওই টাকা ফেরত নিতে চাইনি। এরশাদ জোর করে দিয়েছে। এখন ওই টাকা দিয়ে বন্ধক রাখা জমিটা ফেরত নিব।’ এর আগে গতকাল সকালে উপজেলা শহরের ভাই ভাই হার্ডওয়্যার দোকানে গিয়ে কথা হয় দোকান কর্মচারী এরশাদের সঙ্গে। তিনি বলেন, ‘বিয়ের সময় আমি যৌতুক নিতে চাইনি। আমার পরিবার যৌতুক নিতে বাধ্য করে। বিয়ের পর আমি স্ত্রীকে বলেছি, একদিন ওই টাকা ফেরত দিব। আমি সঞ্চয় করে প্রথমে একটি গাভি কিনি। একপর্যায়ে টাকা হয়ে গেলে সিদ্ধান্ত নিই, টাকা ফেরত দেওয়ার।পরে আমার পরিবারের সদস্যদের বলি যৌতুকের টাকা ফেরত দিব। তখন বাবা বলেন, তুমি রোজগার করে দিবে সেট...

উন্নত দেশগুলোর চেয়ে বাংলাদেশ যেখানে পিছিয়ে

উন্নত দেশগুলোর চেয়ে বাংলাদেশ যেখানে পিছিয়ে নূর আহমদ এক. বাংলাদেশে ঘুষ-দুর্নীতি অবাধে চলছে। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত এমন কোনো ‘পাঁচ বছর’ অতিক্রান্ত হয়নি, যেই পাঁচ বছর ঘুষ-দুর্নীতি বন্ধ বা একেবারে সীমিত পরিসরে ছিল। দুর্নীতি দমনের জন্য দুর্নীতি দমন কমিশনসহ অনেক প্রতিষ্ঠান আছে, আইন-আদালত-প্রশাসন সব আছে, তবু দুর্নীতি লাগামহীনভাবে চলছে। এদেশে বেসরকারি চাকরিজীবির চেয়ে সরকারি চাকরিজীবিরা, প্রশাসনের লোকেরা ঘুষ-দুর্নীতিতে বেশি জড়িত। দুদকের কর্তাব্যক্তিরা, পুলিশ, রাজনীতিবিদরা যেই দেশে ঘুষ খায়, সেই দেশে অন্যরা ঘুষ খেতে পিছিয়ে থাকবে কেন! ঘুষ শুধু একটি জাতীয় সমস্যার নাম নয়, অসংখ্য জাতীয় সমস্যার মূল। দুই. দেশের রাজনীতি অনেক অনেক দূষিত। ইউরোপে যারা থাকেন, তারা জানেন, ইউরোপের অনেক দেশের নির্বাচনী সংস্কৃতির সাথে আমাদের দেশের নির্বাচনী সংস্কৃতির তফাৎ যোজন যোজন। বিশেষ করে আমাদের দেশে যেভাবে নির্বাচনের আগে প্রার্থীরা মানুষের কাছে ভোট ভিক্ষা করে, অন্ততঃ এটা ইউরোপের অনেক দেশে নেই। এরপর আছে রাজনৈতিক প্রতিহিংসা, কাদা ছোঁড়াছুঁড়ি। উন্নত দেশগুলোতে প্রতিহিংসার রাজনীতি বলতে কিছুই নেই। বছরে বাংলাদেশে রাজনৈতিক...

শোবিজ ছেড়ে ইসলামের পথে বলিউড অভিনেত্রী সানা খান

  শোবিজ ছেড়ে ইসলামের পথে বলিউড অভিনেত্রী সানা খান সময় নিউজ রিপোর্ট দু ’ বছর আগেও তিনি ছিলেন বলিউডের আলোচিত অভিনেত্রী। খোলামেলা দৃশ্যে অভিনয় করে দর্শকদের মাতিয়েছেন। কিন্তু হঠাৎ ছেড়ে দেন বিনোদনের ঝলমলে জগৎ। এক মুফতিকে বিয়ে করে সংসারী হয়ে যান। কেবল সংসারী নয় , বলিউডকে বিদায় জানিয়ে একেবারে ইসলামের পথ বেছে নেন। এখন নিয়মিতই হিজাব পরতে দেখা যায় তাকে। কেন নাম - যশ - অর্থ আর চাকচিক্যময় শোবিজ ছেড়ে হিজাব পরার সিদ্ধান্ত নিয়েছিলেন সানা খান ? কেন ১৫ বছরের সুদীর্ঘ অভিনয় জগত থেকে চিরবিদায় নিয়েছেন ? সে বিষয়ে মুখ খুলেছেন সাবেক এ অভিনেত্রী। টাইমস অব ইন্ডিয়ার খবর , সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নতুন সাক্ষাৎকারের একটি ভিডিও শেয়ার করেছেন সানা খান। সেখানে এ বিষয়ে কথা বলেন তিনি। ভিডিওতে সানা বলেছেন , নাম - যশ - অর্থ সব ছিল তাঁর। যা চেয়েছেন , সব কিছু করতে পেরেছেন। এত কিছু থাকার পরেও সব কিছুতে একটি জিনিসের অনুপস্থিতি বোধ করছিলেন। সেটা হলো শান্তি। কোনও কিছুতেই যেন সানার...