যাদের উচ্চ রক্তচাপ নেই, তারা আছেন নিরাপদে বয়স ৫০ বছর হয়েছে, এমন মানুষদের মধ্যে উচ্চ রক্তচাপ নেই এবং আছে এই বিষয়টা খোঁজ করা হলে যতজন লোকের উপরই জরিপ করা হোক না কেন, ফলাফল হবে, তাদের অধিকাংশ (অন্তত ৫১ শতাংশ) মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত। আমার বাবা-মা উভয়ে উচ্চ রক্তচাপে আক্রান্ত। আমার বড় দু’ভাইও আক্রান্ত। আমার বড় ভগ্নিপতিও উচ্চ রক্তচাপে আক্রান্ত বেশ কয়েক বছর আগ থেকে। আমার বন্ধু-সহকর্মীদের অনেকে এবং আরো অনেক আত্মীয় উচ্চ রক্তচাপে আক্রান্ত। এই লোকগুলোর উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়া আমার জন্য কষ্টের কারণ এই জন্য নয় যে, এরা একটি রোগে আক্রান্ত হয়েছে। বরং এই জন্যে যে, উচ্চ রক্তচাপ একটি একক রোগ নয়, আরো কয়েকটি ভয়াবহ রোগের অগ্রদূত বা পূর্বাভাসবাহক রোগ। উচ্চ রক্তচাপ যার শরীরে প্রবেশের অনুমতি পায়, তার শরীরে আরো কয়েকটি ভয়াবহ রোগ বাসা বাঁধার পথ খুলে যায় বা যার শরীরে উচ্চ রক্তচাপ হানা দেয়, তার শরীরে আরো কিছু বিপজ্জনক রোগ প্রবেশের অনুমতি পেয়ে যায়। আপনি আপনার পরিচিত ১০ জন উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগী খুঁজে নিন। দেখবেন তাদের অনেকেই ডায়াবেটিসেও আক্রান্ত, অনেকে হৃদরোগে আক্রান্ত, কয়েকজন পেতে পারেন, যারা ডায়াবেটি...
সময় নিউজ বাংলা জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সংবাদ সরবরাহ করে।