যাদের উচ্চ রক্তচাপ নেই, তারা আছেন নিরাপদে
বয়স ৫০ বছর হয়েছে, এমন মানুষদের মধ্যে উচ্চ রক্তচাপ নেই এবং আছে এই বিষয়টা খোঁজ করা হলে যতজন লোকের উপরই জরিপ করা হোক না কেন, ফলাফল হবে, তাদের অধিকাংশ (অন্তত ৫১ শতাংশ) মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত।
আমার বাবা-মা উভয়ে উচ্চ রক্তচাপে আক্রান্ত। আমার বড় দু’ভাইও আক্রান্ত। আমার বড় ভগ্নিপতিও উচ্চ রক্তচাপে আক্রান্ত বেশ কয়েক বছর আগ থেকে। আমার বন্ধু-সহকর্মীদের অনেকে এবং আরো অনেক আত্মীয় উচ্চ রক্তচাপে আক্রান্ত। এই লোকগুলোর উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়া আমার জন্য কষ্টের কারণ এই জন্য নয় যে, এরা একটি রোগে আক্রান্ত হয়েছে। বরং এই জন্যে যে, উচ্চ রক্তচাপ একটি একক রোগ নয়, আরো কয়েকটি ভয়াবহ রোগের অগ্রদূত বা পূর্বাভাসবাহক রোগ। উচ্চ রক্তচাপ যার শরীরে প্রবেশের অনুমতি পায়, তার শরীরে আরো কয়েকটি ভয়াবহ রোগ বাসা বাঁধার পথ খুলে যায় বা যার শরীরে উচ্চ রক্তচাপ হানা দেয়, তার শরীরে আরো কিছু বিপজ্জনক রোগ প্রবেশের অনুমতি পেয়ে যায়।
আপনি আপনার পরিচিত ১০ জন উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগী খুঁজে নিন। দেখবেন তাদের অনেকেই ডায়াবেটিসেও আক্রান্ত, অনেকে হৃদরোগে আক্রান্ত, কয়েকজন পেতে পারেন, যারা ডায়াবেটিস এবং হৃদরোগ উভয় রোগে আক্রান্ত। উচ্চ রক্তচাপসহ মোট তিনটি রোগে এরা আক্রান্ত। দীর্ঘদিন ডায়াবেটিসে ভোগা মানুষ কিডনী রোগেও আক্রান্ত হয়। ডায়াবেটিস রোগীরা চোখের সমস্যায় ভোগে একসময়।
তাহলে কয়টি রোগ হলো? উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনী রোগ, চোখের রোগ। মোট পাঁচটি রোগের ঝুঁকিতে পড়ে যায় একজন মানুষ।
আমার পরিচিত কয়েকজন লোক ডায়াবেটিসে আক্রান্ত হয়ে কিডনী বিকল হয়ে মারা গেছেন। আমার আত্মীয়সহ পরিচিত কয়েকজন লোক আছেন, যারা একই সাথে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং হৃদরোগ তিনটি রোেগেই কষ্ট পাচ্ছেন।
এই বিষয়টা আপনি আরো পরিষ্কারভাবে বুঝতে পারবেন যদি আপনার পরিচিত কয়েকজন লোকের খোঁজ নেন, যারা এখনো উচ্চ রক্তচাপের শিকারে পরিণত হয়নি। দেখবেন এরা কেউই ডায়াবেটিস, হৃদরোগ কোনেটিতেই আক্রান্ত নয়। কিডনী রোগ এবং চোখের রোগ অন্যদেরও হয়।
বিষয়টি বুঝতে পারবেন আরেককভাবে। আপনার পরিচিত ডায়াবেটিন বা হুদরোগে আক্রান্ত কয়েকজন লোকের খোঁজ নিন, দেখবেন, এরা সবাই প্রথমে উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়েছিল। পরে ডায়াবেটিস বা হুদরোগ বা উভয়টিতে আক্রান্ত হয়েছে।
এইজন্য উচ্চর রক্তচাপকে একক কোনো রোগ বলা ভুল হবে। বলতে হবে উচ্চ রক্তচাপ হলো ডায়াবেটিস এবং হৃদরোগের বড় ভাই। বড় ভাই যেখানে যেতে পারে, সেখানে ছোট ভাইয়েরা অনায়াসে, অনুমতি ছাড়াই যেতে পারে।
তাই উচ্চ রক্তচাপ থেকে যারা এখনো মুক্ত আছেন, তারা ডায়াবেটিস এবং হৃদরোগ (হার্ট অ্যাটাক) থেকে পুরো নিরাপদ।
সুখবর হচ্ছে, উচ্চ রক্তচাপ সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। যারা শারীরিক পরিশ্রমের পেশায় নিয়োজিত, তারা ৬০-৭০ বছর বয়সে এসেও উচ্চ রক্তচাপের আক্রমণ থেকে রক্ষা পায়। আমরাও যদি তাদের মতো যে কোনো উপায়ে শারীরিক পরিশ্রম করি, আমরাও রক্ষা পাবো উচ্চ রক্তচাপ থেকে। আর উচ্চ রক্তচাপ থেকে রক্ষা পেলে ডায়াবেটিস এবং হৃদরোগ থেকে আমরা আরো বেশি সুরক্ষিত থাকবো, সন্দেহ নেই।
Comments
Post a Comment