Skip to main content

Posts

Showing posts from November, 2020

উচ্চ রক্তচাপের রোগীরা কেন সতর্ক থাকবেন?

উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসারকে নীরব ঘাতক বলা হয়। নীরবে রোগটি মানুষকে ভয়াবহ অবস্থার দিকে নিয়ে যায়। কোন ভয়াবহ অবস্থা? মানুষ যখন আরামে আরামে থাকে, বেশি বেশি বা মনের চাহিদামতো খায়, তখন তার শরীরে তিনটি রোগ বাসা বাঁধে। রোগ তিনটি হলো- উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং হৃদরোগ। এই তিনটি রোগ একসাথে মানুষকে আক্রমণ করে খুব কম। প্রথমে একটি রোগ আক্রমণ করে, কিন্তু মানুষ কোনো তা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না নিলে, যেমন নিয়মিত ঔষধ না খেলে বা ব্যায়াম না করলে অন্য রোগ দু’টিও সুযোগ বুঝে আক্রমণ করে বসে। অধিকাংশ ক্ষেত্রে প্রথমে মানুষকে আক্রমণ করে উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ যখন মানুষকে আক্রমণ করার পর কোনো পাল্টা আক্রমণ দেখতে না পায় তখন ডায়াবেটিস এবং হৃদরোগ (হার্ট অ্যাটাক) এসে হামলা চালায়। তার মানে উচ্চ রক্তচাপ মানুষের শরীরে ডেকে নিয়ে আসে ডায়াবেটিস এবং হৃদরোগকে। আপনি দেখবেন, হাই ব্লাড প্রেসারে আক্রান্ত নয়, এমন কোনো মানুষ কখনো হৃদরোগ বা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয় না, ডায়াবেটিসেও না। নিয়ন্ত্রণহীন উচ্চ রক্তচাপ মানুষকে হার্ট অ্যাটাকের দিকে নিয়ে যায়, নিয়ে যায় ডায়াবেটিসের দিকেও। আমার মা একটানা ৬৫ বছর উচ্চ রক্তচাপ, ডা...

চিকন হতে চেষ্টা করুন, নয়তো কায়িক পরিশ্রম করুন...

মোটা মানুষরাই বেশি বেশি আক্রান্ত হয় উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং হার্ট অ্যাটাকে (হৃদরোগ), বাস্তবতার সাথে এটাই সবচেয়ে বেশি কাছাকাছি। মোটা হবার সাথে যদি আরামে থাকা এবং বেশি বেশি খাওয়া একত্রিত হয়, তাহলে তো কথাই নেই। এই তিনটি বৈশিষ্ট্য একসাথে কোনো মানুষের মধ্যে বিদ্যমান থাকলে সে এই রোগগুলোতে আক্রান্ত হওয়া সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। কারণ আমরা আরেকটা অধ্যায়ে জেনেছি, ‘‘মানুষের শরীরে চর্বি-কোলেস্টেরল বেড়ে গেলে সেগুলোর লোভেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং হৃদরোগের (হার্ট অ্যাটাক) মতো রোগগুলো মানুষের শরীরের দিকে তেড়ে আসে। আর সাধারণত ¯ূ’’ল বা মোটা মানুষের শরীরেই চর্বি-কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে।’’ আমাদের চারপাশে আমরা চোখ মেলে দেখলে এটা আমাদের নিকট দিনের আলোর মতো পরিষ্কার হবে, সমাজের ঐ সমস্ত সদস্যরাই এই তিনটি রোগের কোনো একটিতে বা কয়েকটিতে আক্রান্ত, যারা শারীরিকভাবে মোটা বা স্থূল। মাঝে মাঝে এমন লোকও পাওয়া যায়, যারা চিকন, তবু এসব কোনো রোগে আক্রান্ত। এরকম কেন হচ্ছে? আপনি খোঁজ নিলে জানতে পারবেন, এই প্রকারের লোকদের অনেকেই আগে মোটা ছিল, কিন্তু এরকম কোনো রোগে আক্রান্ত হবার পর খাওয়া-দাওয়া কমিয়ে দিয়ে বা ব্যা...

প্রাথমিকের সব শিক্ষার্থীকে ‘উত্তীর্ণ’ ঘোষণা

এবার  প্রাথমিকের সব শিক্ষার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরে (ডিপিই) চিঠি দেয়া হয়েছে। একই সাথে আজ মঙ্গলবার থেকে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিতে মূল্যায়ন কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন। তিনি আরো জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে পরবর্তী ক্লাসে উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা তাদের নিজ শিক্ষার্থীদের মূল্যায়ন করে পরবর্তী ক্লাসে উন্নীত করবেন। তবে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা কোনো মূল্যায়ন ছাড়াই অটো পাসের মাধ্যমে উপরের ক্লাসে উত্তীর্ণ হবে। শিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিজ নিজ ক্লাসের শিক্ষার্থীদের মূল্যায়ন করে পরবর্তী ক্লাসে তুলতে বলা হয়েছে। প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মূল্যায়ন ছাড়া পরবর্তী ক্লাসে তোলা হবে। চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে যারা উঠবে তাদের মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে। প্রতিমন্ত্রী জানান, সংসদ টেলিভিশন ও রেডিওতে প্রাথমিক শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণীপ...

সহকারী শিক্ষক নিয়োগে কোটা বাতিল চেয়ে রিট

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে নারী ও পোষ্য কোটা বাতিল করে এবং আগের বিজ্ঞপ্তি বাদ দিয়ে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ (ডিজি) ৫ জনকে বিবাদী করা হয়েছে। গত সোমবার সহকারী শিক্ষক পদের প্রার্থী মো. তারেক রহমানের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া। রিটে মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ (ডিজি) ৫ জনকে বিবাদী করা হয়েছে। রিট আবেদনে বলা হয়েছে, গত ১৮ অক্টোবর প্রাথমিক শিক্ষা অধিদফতর সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের পর বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে যে, শিক্ষা উন্নয়ন প্রকল্প-৪ (পিইডিপি) এর আওতায় প্রাথমিক বিদ্যালয়ে ৩৫ হাজারের অধিক সহকারী শিক্ষক নেয়া হবে। কিন্তু ২০১৮ সালের ৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রনালয় কোটা প্রথা বাতিল করে। পরবর্তীতে উদ্দেশ্যমূলকভাবে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর গত ২০১৪ সালের ৪ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করে ৬০ শতাংশ নারী, ২০ শত...

প্রাথমিক বিদ্যালয় পুণরায় খোলার পরিকল্পনা ও চিঠি

কোভিড-১৯ মহামারীর কারণে বিগত মার্চ মাস থেকে বিদ্যালয় সমূহ বন্ধ থাকার নেতিবাচক প্রভাব দেখা দিতে পেরে ভেবে সরকার প্রাথমিক বিদ্যালয়সমূহ পুণরায় খুলে দেয়ার পরিকল্পণা করছে। এই লক্ষ্যে প্রাথমিক শিক্ষা বিভাগ কার্যক্রম শুরু করেছে। এখানে বিভাগীয় উপপরিচালক ময়মনসিংহ এর একটি চিঠি প্রকাশ করা হলো।

সরকারি চাকুরীরত অবস্থায় মৃত্যুবরণ করলে আর্থিক অনুদান প্রদানের নীতিমালা, ২০২০

সরকারি চাকুরীরত অবস্থায় মৃত্যুবরণ করলে আর্থিক অনুদান প্রদানের নীতিমালা, ২০২০। বিস্তারিত দেখুন এখানে: http://cs.dinajpur.gov.bd/site/notices/7489dd98-d0f1-43d9-88af-dbb2498fe39b