শিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিজ নিজ ক্লাসের শিক্ষার্থীদের মূল্যায়ন করে পরবর্তী ক্লাসে তুলতে বলা হয়েছে। প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মূল্যায়ন ছাড়া পরবর্তী ক্লাসে তোলা হবে। চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে যারা উঠবে তাদের মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে। প্রতিমন্ত্রী জানান, সংসদ টেলিভিশন ও রেডিওতে প্রাথমিক শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণীপাঠ প্রচার করা হচ্ছে। অনেক শিক্ষক তাদের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বাসার কাজ সম্পন্ন করছেন। টেলিফোনের মাধ্যমে অনেকে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে পড়ালেখা চালিয়ে যেতে সহায়তা করছেন। এসবের ওপর ভিত্তি করে মূল্যায়নের মাধ্যমে চতুর্থ-পঞ্চম শ্রেণীতে তোলা হবে।
সূত্র: দৈনিক নয়াদিগন্ত
বিস্তারিত: https://www.dailynayadiganta.com/first-page/544296
Comments
Post a Comment