Skip to main content

Posts

Showing posts from October, 2020

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ-সংক্রান্ত শিক্ষামন্ত্রীর সর্বশেষ ঘোষণা

করোনাভাইরাসের কারণে বিগত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান (কওমী ছাড়া) বন্ধ রয়েছে। দফায় দফায় এই বন্ধ বৃদ্ধি করা পর সবশেষে ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আগামী ‍দু সপ্তাহ পরিস্থিতি বিবেচনা করে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার একটিট ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ছুটি বাড়ানোর এ ঘোষণা দেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, সীমিত পরিসরে এরপর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তা ভাবনা চলছে। সামনে যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এ চিন্তা ভাবনা। শীত বাড়ার কারণে বিশ্বব্যাপী করোনা সংক্রমণ বাড়ছে। এ পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রী বলেন, বাংলাদেশেও করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। সে কারণে তাড়াহুড়া না করে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। সামনের বছর এসএসসি পরীক্ষা পেছানো হতে পারে কিনা সে বিষয় মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা সেটি দেখব। তা পরিস্থিতির উপর নির্ভর করবে। আমরা এখনই বলতে পারছি না পরীক্ষা পেছাবে কিনা, সেটি সময় হলেই আমরা সিদ্ধান্ত নেবো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পর...

গত ২৫ বছরে দৈনন্দিন জীবনে পরিবর্তন এবং রোগ বৃদ্ধি

গত ২৫ বছরে আমাদের দৈনন্দিন জীবনে যে পরিবর্তনগুলো এসেছে এবং পরিবর্তনগুলোর ফলে কী হয়েছে... আমাদের যাদের বয়স এখন ৪০ বা তার চেয়ে বেশি, তারা দেখেছি, গত ২৫ বছর আগে মানুষের জীবনে কতো না পরিশ্রমের কাজ ছিল! মানুষ অধিকাংশ ক্ষেত্রে কোথাও যাবার সময় পায়ে হেঁটেই যেতো। মানুষের দৈনন্দিন জীবনে শারীরিক পরিশ্রমের অনেক অনেক কাজ ছিল, মানুষকে বাধ্যগতভাবে যেগুলো করতে হতো। অধিকাংশ মানুষ কৃষির সাথে জড়িত ছিল বলে পুরুষদেরকে যেমন বছরের প্রায় সবসময় বিভিন্ন রকম কৃষিকাজ করতে গিয়ে ফসলের জমিতে হাড়ভাঙ্গা পরিশ্রম করতে হতো, নারীদেরকেও ওসব ফসল বাড়িতে তুলে আনার পর সেগুলো সংরক্ষণ ও খাবারের উপযোগী করতে গিয়ে অনেক ঘাম ঝরাতে হতো। ঢেঁকিতে ধান ভাঙ্গানো সহ অসংখ্য শারীরিক শ্রমনির্ভর কাজে নারীরা জড়িত থাকতো। কিন্তু বিগত প্রায় ২৫ বছর ধরে মানুষ ফসলের জমিতে কাজ করা প্রায় ছেড়েই দিয়েছে, সময় নেই, জনবল নেই বা নগদ টাকা থাকায় বাজার থেকে কিনে খাওয়ার ব্যবস্থা আছে বলে। মানুষের যাতায়াতেও এসেছে আমূল পরিবর্তন। পরিবহন এবং যাতায়াত ব্যবস্থায় অনেক পরিবর্তন ও উন্নতি আসার কারণে মানুষ এখন সামান্য দূরত্বও অতিক্রম করছে যানবাহনে চড়ে; হেঁটে যাওয়া, সাইকেলে যাও...

মোটা হতে চাইবেন না কেন?

মোটা হতে চাইবেন না কেন? একটা সময় ছিল, যখন আমিও মোটা হতে চাইতাম। যারা আমাকে চেনেন, তারা জানেন, আমি একজন চিকন মানুষ। ছোটকাল থেকেই আমি চিকন। আমার বয়স এখন ৪০। একটা সময় অনেক চেষ্টা করেছি মোটা হতে, কিন্তু পারিনি। চেষ্টা মানে এই নয় যে, মোটা হবার জন্য কোনো ঔষধ খেয়েছি! বরং যথাসম্ভব আরামে থাকার চেষ্টা করেছি। নিয়মমতো খাওয়া-দাওয়ার চেষ্টা করেছি। কিন্তু  তবু মোটা হতে পারিনি। কেউ কি জানেন, মোটা হবার কৌশল কী? মোটা হবার কৌশল তিনটি কাজের যোগফল। এক. বেশি বেশি খাওয়া, দুই. আরামে আরামে থাকা, তিন. মানসিক কোনো অস্থিরতায় না ভোগা। একসময় আমি ছাত্র ছিলাম। পড়ালেখা নিয়ে এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলাম। পরে পড়ালেখা শেষে চাকরির জন্য আরো বেশি দুশ্চিন্তা হতো। অনেক অপেক্ষার পর একটা ছোটখাট চাকরি অবশ্য পেয়েছি। চাকরি পাওয়ার পর শরীরে সামান্য পরবির্তন হয়তো এসেছে। কিন্তু মোটা যাকে বলে, সেটা এখনো হতে পারিনি। কেন পারিনি জানেন? চাকরি পাবার পর আমাকে দৈনিক ৪০ মিনিট করে দু’দফা সাইকেল চালাতে হয়। আমার কর্মস্থল ৪০ মিনিটের সাইকেলের পথ বলে। তাহলে আরামে আরামে থাকতে পারলাম কই? মোটা হতে না পারার একটা আক্ষেপ ছিল। মোটা হবার আগ্রহ ছিল কেন ...

ডায়াবেটিস এবং হার্ট অ্যাটাকে কারা বেশি আক্রান্ত হয়?

চার শ্রেণির মানুষের দিকে লক্ষ্য করলেই পরিষ্কার হবে, ডায়াবেটিস এবং হার্ট অ্যাটাকে কারা বেশি আক্রান্ত হয়? শারীরিক পরিশ্রমের অভাবেই মানুষ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং হৃদরোগে আক্রান্ত হয়, অন্য কোনো কারণে নয়, এই কথা বুঝতে অনেকের কষ্ট হতে পারে। কারণ বিশ্বব্যাপী এই রোগগুলোর আরো অনেক কারণ নিয়ে বিভিন্ন কথা প্রচলিত আছে। প্রতিনিয়ত সেসব কথা শুনতে শুনতে সেগুলোই আমাদের বিশ^াস হয়ে গেছে।  যেমন: ডায়াবেটিসকে মনে করা হয় একটি বংশগত রোগ, মিষ্টি বেশি খেলে নাকি ডায়াবেটিস হয়; হার্ট অ্যাটাককে মনে করা হয় টেনশনের সাথে সম্পর্কিত রোগ; মনে করা হয় লবণ বেশি খেলে বা টেনশন করলে মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত হয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা যদি ভালো করে লক্ষ্য করি, দেখতে পাবো, লবণ বেশি খাওয়া, টেনশন করা, চিনি বা মিষ্টি বেশি খাওয়া, বংশের কারো থাকা এসব কারণে নয়, বরং আরামে আরামে থাকা বা শারীরিক পরিশ্রম না করা, মনের চাহিদামতো খাওয়া বা বেশি বেশি খাওয়া এবং মুটিয়ে যাওয়াতেই মানুষ এই তিনটি রোগে আক্রান্ত হয়। আক্রান্ত হবার পর টেনশন করলে বা চিনি/মিষ্টান্ন খেলে হয়তো রোগগুলো মারাত্মক আকার ধারণ করে। তাই বলে টেনশন করা বা চিনি/মিষ্টান্...

ভবিষ্যতে মানুষ ৬০ বছর পর্যন্ত বাঁচতেও অনেক কষ্ট হবে!

  কথাটা শুনে অবাক লাগছে? কেন অবাক লাগছে? আমরা কি দেখতে পাচ্ছি না, আমাদের পরিচিত অনেক মানুষ, আমাদের অনেক আত্মীয় বা প্রতিবেশি গত কয়েক বছরে ৩৫ থেকে ৬০ বছরের মধ্যেই মারা গেছেন? আমার পরিচিত অনেক অনেক মানুষ গত কয়েক বছরে এরকম অল্প বয়সেই মারা গেছেন। লিটন নামে আমার এক মামা হুট করে মারা গেছেন বছর দুয়েক আগে, যার প্রথম সন্তান তখন মাত্র নবম শ্রেণিতে ছিল। আমার ছোট বোনের ননদের স্বামী বছর চারেক আগে সৌদি আরবে মারা গেছেন, যখন তার একমাত্র সন্তানের বয়স ছিল মাত্র ২ বছরের মতো! আর বড় বোনের এক দেবর এবং এক ভাসুর মারা গেছেন তিন-চার বছর আগে, যারা কর্মসূত্রে মধ্যপ্রাচ্যে কাটিয়েছেন অনেক বছর। তাঁরা উভয়ে মারা গেছেন ৫৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যেই। আমাদের স্কুলের তাসলিমা নামক এক শিক্ষার্থীর বাবা গত বছর সৌদি আরবে মারা গেছেন, যার প্রথম সন্তান তখন মাত্র ক্লাস নাইনে ছিল। আমার মেঝো জেঠার প্রথম ছেলেও সৌদি আরবে মারা গেছেন, যার বয়স ৫৫ বছরের মতো ছিল। এভাবে আমার পরিচিত অনেকের কথা উল্লেখ করা যাবে, কিন্তু সেগুলো বলে লাভ হবে না। কারণ আমি বানিয়ে বানিয়েও বলতে পারি। যারা আমাকে চেনেন, শুধু তারাই বিশ্বাস করবেন। এরকম উদাহরণ দেয়াকে আমার...

ডায়াবেটিস কি কোনো বংশগত রোগ? যাচাই করতে পারেন আপনিও!

নূর আহমদ ডায়াবেটিস নিয়ে সমাজে এমন ধারণা বেশ জনপ্রিয় হয়ে উঠছে, ডায়াবেটিস নাকি একটি বংশগত রোগ! এমন ধারণা বা বিশ^াসের কথা শুনে আমরা অনেকে আতঙ্কিত হচ্ছি, অনেকে আবার খুশি হচ্ছি। যাদের বাবা-মা কারো ডায়াবেটিস ছিল বা আছে, তারা আতঙ্কিত হচ্ছি, হাল ছেড়ে দিচ্ছি এই ভেবে যে, আমিও যে-কোনো সময় ডায়াবেটিসে আক্রান্ত হয়ে পড়তে পারি, ডায়াবেটিস থেকে রক্ষা পাবার আমার কোনো উপায় নেই! আবার যাদের বাবা-মা কারো ডায়াবেটিস ছিল না বা নেই, তারা খুশিতে গদগদ হয়ে ভাবছি, আমি তাহলে ডায়াবেটিস থেকে নিরাপদ! ডায়াবেটিস নিয়ে আমাকে মোটেই ভাবতে হবে না! ডায়াবেটিস সম্পর্কে এই ধারণা আমাদের কতই না ক্ষতি করছে, তা বুঝতে পারলে সবাই আঁতকে উঠবেন, সন্দেহ নেই। চলুন দুই পদ্ধতিতে আমরা বিশ্লেষণ করে দেখি, ডায়াবেটিস সত্যিই বংশগতভাবে হয় কিনা! পদ্ধতি-১: ধরুন, আমার বাবা ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন তখন, যখন তাঁর বয়স ৭০ বছর, আমার বয়স ৩৫ বছর। আমি যদি তখন ভাবি, আমার বাবা ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন, আমিও নিশ্চিতভাবে ডায়াবেটিসে আক্রান্ত হবো, কারণ সবাই বলে, ডায়াবেটিস নাকি একটি বংশগত রোগ। এবার আপনি বলুন, আমার জন্মের সময় যেই রোগ আমার বাবার শরীরে ছিল না, আমার জ...

প্রাথমিকে অনুমতি বিহীন ডিগ্রীধারীদের জন্য সুখবর! (প্রজ্ঞাপনসহ)

প্রাথমিকে অনুমতি বিহীন ডিগ্রীধারীদের জন্য সুখবর! যারা ডিপার্টমেন্টাল অনুমিত ছাড়া ডিগ্রী বা মাস্টার্স কোর্স সম্পন্ন করেছেন, তারা তাদের সনদ সার্ভিস বুকে যোগ করার সুযোগ পাচ্ছেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ সাধারণত চাকরিতে যোগদানের সময় যেসব সার্টিফিকেট জমা দেন, সেগুলোই সার্ভিস বুকে উল্লেখ করা হয়ে থাকে এবং নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শিক্ষাগত যোগ্যতা অর্জ ন করলে তা-ও সার্ভিস বুকে উল্লেখ করা হয়। কিন্তু অনেক শিক্ষক অধ্যয়নরত থাকাকালীন চাকরিতে যোগদান করে থাকেন এবং পরবর্তীতে চাকরিরত অবস্থায় অধ্যয়ন সম্পন্ন করেন। এছাড়া অনেক শিক্ষক বিভিন্নভাবে কোর্স সম্পন্ন করেন, কিন্তু অসচেতনতার কারণে কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করেন না। কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত যদি কোনো  শিক্ষক শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা অর্জন করে থাকেন, তবে উক্ত যোগ্যতা/অভিজ্ঞতাও সার্ভিস বুকে উল্লেখ করা প্রয়োজন। সেই যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদগুলো যাচাই করে সার্ভিস বুকে উল্লেখ করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করে প্রজ্ঞাপন জারি করা হয়।  

ফ্রান্সে ভয়াবহ অগ্নিকান্ড

লেবাননে অগ্নিকান্ডের ভয়াবহ ঘটনার পর এবার ফ্রান্সের একটি বন্দরের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় শনিবার দেশটির লে হেভরে বন্দরের পাশে একটি ভবনে হঠাৎ আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, আগুন লাগার পরপরই কালো ধোয়ায় ছেয়ে যায় চারপাশ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে এক বিবৃতিতে সেখানকার বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয় স্থানীয় পুলিশ। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কিছুই জানায়নি কর্তৃপক্ষ। সূত্র: সময় নিউজ