প্রাথমিকে অনুমতি বিহীন ডিগ্রীধারীদের জন্য সুখবর! যারা ডিপার্টমেন্টাল অনুমিত ছাড়া ডিগ্রী বা মাস্টার্স কোর্স সম্পন্ন করেছেন, তারা তাদের সনদ সার্ভিস বুকে যোগ করার সুযোগ পাচ্ছেন।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ সাধারণত চাকরিতে যোগদানের সময় যেসব সার্টিফিকেট জমা দেন, সেগুলোই সার্ভিস বুকে উল্লেখ করা হয়ে থাকে এবং নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শিক্ষাগত যোগ্যতা অর্জন করলে তা-ও সার্ভিস বুকে উল্লেখ করা হয়।
কিন্তু অনেক শিক্ষক অধ্যয়নরত থাকাকালীন চাকরিতে যোগদান করে থাকেন এবং পরবর্তীতে চাকরিরত অবস্থায় অধ্যয়ন সম্পন্ন করেন। এছাড়া অনেক শিক্ষক বিভিন্নভাবে কোর্স সম্পন্ন করেন, কিন্তু অসচেতনতার কারণে কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করেন না।
কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত যদি কোনো শিক্ষক শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা অর্জন করে থাকেন, তবে উক্ত যোগ্যতা/অভিজ্ঞতাও সার্ভিস বুকে উল্লেখ করা প্রয়োজন।
সেই যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদগুলো যাচাই করে সার্ভিস বুকে উল্লেখ করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করে প্রজ্ঞাপন জারি করা হয়।

Comments
Post a Comment