Skip to main content

হার্ট অ্যাটাক কেন হয়, এখনো অনেকেই জানে না!



হার্ট অ্যাটাক কেন হয়, এখনো অনেকেই জানে না!

‘টেনশনে মানুষ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়’ কথাটি আপনি কখন থেকে শুনে আসছেন, জানি না, তবে আমি শুনে আসছি ছোটবেলা থেকে। আমার বিশ্বাস, আপনিও আপনার ছোটবেলা থেকে কথাটি শুনে আসছেন। কারণ কথাটি শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী প্রচারিত হয়ে আসছে যুগের পর যুগ ধরে। আমাদের পরিচিত কেউ হার্ট অ্যাটাকে মারা গেলে আমরা সবাই মনে করি, লোকটি নিশ্চয়ই টেনশন করতো বেশি বেশি। এই জন্যই সে হার্ট অ্যাটাক করেছে। এই ধারণাটা মিশে গেছে আমাদের মন-মগজে, আমাদের রক্ত-মাংসের সাথে। এই ধারণা বা বিশ্বাসটি আমাদের মন থেকে মুছে ফেলা খুবই কঠিন। এখানে মুছে ফেলার কথা কেন উঠেছে?  বলছি।
যারাই হার্ট অ্যাটাকে মারা যায়, তারা যে মানসিক চাপে ভুগতো প্রবলভাবে, এটা কি সত্যি? আমরা কি পরিচিত সব হার্ট অ্যাটাক রোগীর খোঁজ নিয়ে দেখি? দেখি না। ‘কান নিয়েছে চিলে’র মতো যার-তার ক্ষেত্রে হার্ট অ্যাটাকের জন্য দায়ী করে বসি টেনশনকে, যদিও সে কোনো টেনশন আদৌ করতো কিনা, তা একটিবারের জন্যও খোঁজ নিয়ে দেখি না। লোকটি বাস্তবে হয়তো তেমন একটা টেনশন করতো না, তবু লোকটিকে টেনশন করেছে বলে নিজেরা বিশ্বাস করে নিই!
বাস্তবে দেখা যায়, হার্ট অ্যাটাকে আক্রান্ত অনেক রোগীরই বাস্তব জীবনে তেমন কোনো টেনশন থাকে না। কারো কারো থাকে। কিন্তু টেনশনে আক্রান্ত যারা হার্ট অ্যাটাকে আক্রান্ত হন, তাদের হার্ট অ্যাটাক যে টেনশনের কারণে, তা সঠিক নয়।
তাহলে হার্ট অ্যাটাক কী কারণে হয়?
হার্ট অ্যাটাক হয় ঐ সব লোকের, যাদের শরীরে বাড়তি চর্বি-কোলেস্টেরল থাকে। কিভাবে এই কথাটা সঠিক বিশ্বাস করবেন?
আগে জানতে হবে, হার্ট অ্যাটাক হলে মূলত মানুষের শরীরে কোন সমস্যা দেখা দেয়? মানুষের হার্টে রক্ত চলাচল বাধাগ্রস্থ হলেই মানুষ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়, এজন্য হার্ট অ্যাটাককে হার্ট ব্লকেজও বলা হয়। হার্ট ব্লক্ড হয়ে কিভাবে? হার্টে চর্বি জমে গেলে হার্ট রক্ত সাপ্লাই করতে না পারাটাকেই হার্ট ব্লকেজ বলা হয়। এজন্য হার্ট ব্লকেজ হলে যারা চিকিৎসা পর্যন্ত বেঁচে থাকার সুযোগ পান, তাদের অনেকের হার্টে বাইপাস সার্জারী করা হয়। বাইপাস সার্জারী করে রক্ত সরবরাহের জন্য হার্টের মধ্যে বিকল্প ব্যবস্থা করা হয়। বিকল্প ব্যবস্থা করার পর হার্ট আগের মতো সহজে রক্ত সরবরাহ করতে পারে। এই কথার সত্যতা সম্পর্কে দুইটি রেফারেন্স উল্লেখ করতে হচ্ছে।
বাংলাদেশ প্রতিদিনে ১৩ সেপ্টেম্বর ২০১৮ তারিখে ‘‘হার্ট ব্লক যাবে চেনা যদি থাকে এনজিনা’’ শিরোনামে একটি নিবন্ধ লিখেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট ও কার্ডিওলজিস্ট ডা. এম শমশের আলী। তিনি নিবন্ধের শুরুতেই লিখেন, ‘‘হৃৎপিন্ড বা হার্টের রক্তনালিতে চর্বি জাতীয় পদার্থ জমে ব্লকের সৃষ্টি করে। সাধারণভাবে এটাকেই হার্ট ব্লক বলা হয়। হার্টের রক্তনালিতে ব্লক থাকার ফলে রক্তপ্রবাহ কমে যায়। এ অবস্থায় হৃৎপিন্ড তার চাহিদামতো রক্ত সরবরাহ না পাওয়ায় হার্টের কার্যক্রম দারুণভাবে ব্যাহত হতে থাকে।’’ [https://www.bd-pratidin.com/health/2018/09/13/360116]
‘‘হার্ট অ্যাটাক কাদের হয়, কী করবেন?’’ শিরোনামে আরেকটি নিবন্ধ প্রকাশিত হয় দৈনিক যুগান্তরে ২৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে। নিবন্ধটিতে প্রফেসর ডা. রাকিবুল ইসলাম লিটু লিখেন, ‘‘বিভিন্ন কারণে হার্টের রক্তনালীতে চর্বি ও রক্ত জমাট বেঁধে রক্তনালীতে ব্লক সৃষ্টি করে হার্টের কোষের মৃত্যু ঘটায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে হার্ট এ্যাটাক বলে। যেমন ডিপ টিউবয়েলের পানি চৌবাচ্চায় জমা হয়ে নালা/ড্রেইন দিয়ে ধান ক্ষেতের পথে বাধাপ্রাপ্ত হলে ধান মারা যায়-ওকে আমরা ধান এ্যাটাক বলি। ঠিক তেমনি হার্ট এ্যাটাকও তাই।’’ [https://www.jugantor.com/doctor-available/95223]
হার্ট ব্লকেজ বা হার্ট অ্যাটাক সম্পর্কে এরকম যত নিবন্ধ পড়বেন, যত ডাক্তারের সাথে আলোচনা করবেন, এই সত্যটাই জানা হবে আরো ভালোভাবে যে, হার্টে চর্বিজাতীয় পদার্থ জমা হতে হতে রক্তনালীর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার পথকে সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ (ব্লক) করে দেওয়াকেই হার্টে ব্লক বা হার্ট অ্যাটাক বলা হয়ে থাকে। আপনি গুগলে ‘হার্ট ব্লক কিভাবে হয়’ লিখে খুঁজলেই এরকম অনেক নিবন্ধ পাবেন।
তাহলে বুঝা যাচ্ছে, হার্ট ব্লক বা হার্ট অ্যাটাকের মূল কারণ হার্টে চর্বি জমে যাওয়া। যদি এটাই মূল কারণ হয়, তাহলে টেনশন হার্ট অ্যাটাকের মূল কারণ হবার কথা সত্যি নয়।
এবার দেখুন আরেকটা বিষয়। যারা নিয়মিত কায়িক শ্রমের কাজ করে, কায়িক শ্রমই যাদের পেশা, যেমন রেলস্টেশনের কুলি, কৃষিক্ষেত্রের কৃষক, কামার, স’মিলের শ্রমিক এরা যতদিন হাড়ভাঙ্গা বা ঘামঝরানো পরিশ্রম করে, ততদিন হার্ট অ্যাটাক এদেরকে আক্রমণ করতে পারে না। ১০/১৫ বছর ধরে পায়েচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন, এমন কয়েকজন রিকশাঅলার খোঁজ নিয়ে দেখুন, তাদের হার্ট ব্লক হওয়া দূরে কথা, তাদের শরীরে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসও নেই! এদের অনেকের বয়স দেখবেন পঞ্চাশেরও বেশি, তবু।
কেন? একমাত্র কারণ এদের শরীরে চর্বি জমতে পারে না। এবার বলুন, এদের কারো জীবনে কি টেনশন নেই? আপনি কি মনে করেন, ধনী ব্যক্তিদের চেয়ে এদের টেনশন কম? কখনোই নয়। তাহলে ধনী ব্যক্তিরা যখন হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে অহরহ, এরা কেন হার্ট অ্যাটাকে আক্রান্তও হচ্ছে না? টেনশন এদেরকে হার্ট অ্যাটাকের দিকে নিয়ে যেতে পারে না কেন? কারণ টেনশন হার্ট অ্যাটাকের প্রত্যক্ষ কারণ নয়, বরং প্রত্যক্ষ কারণ শারীরিক পরিশ্রম না করে আরামে আরামে থাকা, শরীরে চর্বি বেড়ে যাওয়া।
একটা বিষয় জেনে রাখা দরকার, উচ্চ রক্তচাপে আক্রান্ত লোকরাই একসময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়। কিন্ত যাদের প্রেসার লো, তারা কোনোভাবেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয় না, যতো টেনশনই করুক। কারণ তাদের শরীরে চর্বির পরিমান একেবারে কম থাকায় তাদের হার্ট ব্লক হতে পারে না।
হ্যাঁ, টেনশনের সাথে হার্ট অ্যাটাকের সম্পর্ক আছে। টেনশনের সাথে হার্ট অ্যাটাকের সম্পর্কে হচ্ছে, যারা উচ্চ রক্তচাপে আক্রান্ত, তারা কোনো বিষয় নিয়ে টেনশন করলে তাদের রক্তচাপ বেড়ে গিয়ে হার্টে ব্লক দেখা দেয়। তবে উচ্চ রক্তচাপের রোগীরা টেনশন না করলেও নিয়মিত ঔষধ না খাওয়া, কায়িক শ্রম থেকে দূরে থাকা ইত্যাদি কোনো কারণে রক্তচাপ বেড়ে গিয়েও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়। এজন্য দেখা যায়, তেমন কোনো টেনশন নেই, এমন অনেক মানুষও প্রায়ই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়। তাই টেনশনকে হার্ট অ্যাটাকের প্রত্যক্ষ কারণ না বলে পরোক্ষ কারণ বলাই সমীচিন। হার্ট অ্যাটাকের মূল কারণ শরীরে চর্বি বেড়ে যাওয়া। আর শরীরে চর্বি বেড়ে যাওয়ার একটা প্রধান কারণ শারীরিক পরিশ্রম থেকে দূূূরে থাকা বা আরামে আরামে থাকা।
তাই হার্ট অ্যাটাক থেকে বাঁচতে নিয়মিত অন্তত ৪০ মিনিট শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করতে হবে, তাহলে শত টেনশন থাকলেও হার্ট অ্যাটাক কখনো আক্রমণ করতে পারবে না, যেভাবে শ্রমজীবি মানুষদেরকে আক্রমণ করতে পারে না।

লেখক : নূর আহমদ
শিক্ষক; কলামিস্ট; গবেষক।

দীর্ঘজীবন লাভের উপায় শিরোনামে এইটি বই পড়ুন সম্পূর্ণ অনলাইনে, ঘর শুয়ে-বসে। বইটি পড়লে আপনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং হার্ট অ্যাটাক এই তিনটি গুরুতর রোগের সঠিক কারণ এবং এই তিনিটি রোগ থেকে নিজেকে নিরাপদ রাখার সঠিক উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

Comments

Popular posts from this blog

রূপালী ব্যাংকের সকল শাখার রাউটিং নাম্বার

 রূপালী ব্যাংকের সকল শাখার রাউটিং নাম্বার জেনে  নিন। Districts Branch Names Routing No. Bagerhat Bagerhat Branch 185010078 Bagerhat Baraikhali Branch 185010131 Bagerhat Betaga Bazar Branch 185010160 Bagerhat Fakirhat Branch 185010465 Bagerhat Kachua Bazar Branch 185010760 Bagerhat Mansa Bazar Branch 185010881 Bagerhat Mollahat Branch 185010915 Bagerhat Mongla Port Branch 185010973 Bagerhat Nager Bazar Branch 185011093 Bandarban Bandarban Branch 185030137 Barguna Amtali Branch 185040048 Barguna Barguna Branch 185040130 Barguna Betagi Branch 185040222 Barisal Agarpur Branch 185060044 Barisal Bazar Road Branch 185060402 Barisal Bhawanipur Branch 185060460 Barisal Central Bus Terminal Branch 185060615 Barisal Hemayetuddin Road Branch 185060886 Barisal Mehendiganj Branch 185061364 Barisal Muladi Port Branch 185060060 Barisal Rahmatpur Branch 185061722 Barisal Sadar Road Branch 185061814 Barisal Sagardi Bazar Branch 185061872 Barisal Shikarpur Branch 185062084 Bhola Bangla Bazar Bra...

জিপিএফ ফান্ডের হিসাব ঘরে বসে অনলাইনে দেখার নিয়ম

জিপিএফ ফান্ডের হিসাব ঘরে বসে অনলাইনে দেখার নিয়ম জিপিএফ ফান্ডের হিসাব এখন ঘরে বসে অনলাইনে দেখা যায়। সেক্ষেত্রে আপনার েস্মার্টফোন অথবা কম্পিউটারে নেট কানেকশন দিয়ে  জিপিএফ ফান্ডের হিসাব   এই লেখায় ক্লিক করুন। আপনার সামনে তিনটি অপশন আসবে। একটি হচ্ছে  Pension Payment Information আরেকটি হচ্ছে  GPF Information আরেকটি হচ্ছে  Grievance Redress System আপনি  GPF Information -এ ক্লিক করুন। আপনার সামনেিএকটি উইন্ডো ওপেন হবে। আপনি  এই উইনন্ডোতে প্রথম ঘরে আপনার ১৭ ডিজিটের আইডি নং অথবা ১০ ডিজিটের স্মার্ট কার্ড নম্বর লিখুন এরপর দ্বিতীয় ঘরে যে নাম্বার দিয়ে ফিক্সেশন করেছেন সেই মোবাইল নং দিন, তৃতীয় ঘরে অর্থবছর লিখুন, ২০২২ সালের জন্য ২০২১-২২ সিলেক্ট করুন। এরপর এন্টার বা সাবমিট দিন। আপনার নাম্বারে একটি ওটিপি নাম্বার আসবে।  সেটি দিলেই আপনার হিসাব চলে আসবে।

EFT Form ইএফটি ফরম পূরণের নিয়মাবলী (ফরমসহ)

 EFT Form ইএফটি ফরম সকল সরকারি চাকরিজীবির জন্য। নিয়মাবলী: নম্বরের বিপরীতে কিছু তথ্য উক্ত তিনটি সার্ভার থেকে আসবে। তাই এই তিনটি অংশ কোনক্রমেই ভুল করা যাবে না। ২।  পুরো ফর্মের ৬ (ছয়)টি জায়গায় বাংলায় নাম লিখতে হবে। বাকিগুলো ইংরেজিতে লেখাই ভালো হবে। এতে করে ডাটা এন্ট্রি যারা করবেন তাদের জন্য সুবিধা হবে। ইংরেজিতে নাম লেখার সময় Capital Letter ব্যবহার করলে ভালো হয়। ফরমের যে সমস্ত জায়গায় বাংলায় নাম লিখতে হবে- ক. ১.০ প্রাথমিক তথ্যাদির * কর্মচারীর নাম খ. ২.২ পারিবারিক তথ্যাদির ২.২.১ এ স্বামী/স্ত্রী সম্পর্কিত তথ্যাদির ৩ (তিন) নম্বর কলামে। গ. ২.২.২ এর সন্তান সম্পর্কিত তথ্যাদির ৫ (পাঁচ) নম্বর কলামে। (যাদের প্রয়োজন তারা লিখবেন।) ঘ. ২.২.৩ প্রতিবন্ধি সন্তান সম্পর্কিত তথ্যাদির ৪ (চার) নম্বর কলামে (যাদের প্রয়োজন। তারা লিখবেন।) ঙ. ৫.২ জিপিএফ নমিনি সংক্রান্ত তথ্যাদির ৪ (চার) নম্বর কলামে চ. ৯.০ চাকুরিজীবির অবর্তমানে পেনশন প্রাপ্তির উত্তরাধিকারী মনোনয়ন অংশের ৪ (চার) নম্বর কলামে। ৩। ১.০ প্রাথমিক তথ্যাদির জাতীয় পরিচয়পত্র নম্বর এর ক্ষেত্রে পে-ফিক্সেশনে ব্যবহৃত নম্বরটি দিতে হবে। এক্ষেত্রে নতুন আইডি কিং...