প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীদের শিষ্টাচার ও শালীনতা বজায় রাখার জন্য নতুন নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু সংখ্যক কর্মকর্তা-কর্মচারী ড্রেস কোড অনুসরণ না করে ক্যাজুয়াল পোশাক পরিধান করে দফতরে এবং বিভিন্ন ভার্চুয়াল সভা/কর্মশালায় অংশ নিচ্ছেন। দফতর ও সভা, কর্মশালা চলাকালীন তাদের অবস্থান ও কথা বলাসহ বিভিন্ন আচরণে দাফতরিক শিষ্টাচার লঙ্ঘিত হচ্ছে। ফলে দাফতরিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
পড়ুন একটি বিশেষ নিবন্ধ: ভাইরাস এবং রোগজীবাণুর ধারণা বিজ্ঞান-সৃষ্ট ভুত!
এই পরিস্থিতিতে দাফতরিক সকল ক্ষেত্রে ড্রেস কোড অনুসরণ এবং আচরণে শিষ্টাচার ও শালীনতা বজায় রাখার জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনার কথা বলা হয় চিঠিতে।
সূত্র: অনলাইন নিউজ ডটকম।
Comments
Post a Comment