ব্লগারে সহজে ফেসবুক কমেন্ট বক্স যুক্ত করার নিয়ম
নূর আহমদ
প্রতিদিন ফেইসবুক ইউজ করে না এমন লোক খুব কমই আছে। আপনার ব্লগে যদি সামাজিক যোগাযোগের এই সহজ মাধ্যমের কমেন্ট বক্সটি যুক্ত করে রাখেন তাহলে কেমন হয়। দেখা যায় অনেকেই আপনার ব্লগে ভিজিট করছে কিন্তু ব্লগে কিংবা গুগলে লগইন করতে না পারায় তার মতামত প্রকাশ করতে পারছে না। আপনি যদি ফেইসবুক কমেন্ট বক্স যুক্ত করে রাখেন তাহলে যে কেউ সহজেই আপনার পোষ্ট সম্পর্কে মতামত প্রদান করতে পারবে।
তাছাড়া দেখা গেল আপনি একটি পোষ্ট করলেন, পোষ্টটি করার পর আপনি অবশ্যই চাইবেন যে, আপনার পোষ্টটি ফেইসবুকে শেয়ার করতে। শেয়ার করার পর ওখান থেকে যে ভিজিটর আসবে তারা এমনিতেই ফেইসবুকে লগইন করা থাকার কারনে খুব সহজেই আপনার ব্লগে কমেন্ট করতে পারবে। তাছাড়াও ফেইসবুক এর পোষ্টে কোন কমেন্ট করার পর ফেইসবুক কর্তৃপক্ষ অটোমেটিক্যালি কমেন্ট এর নোটিফিকেশন কমেন্টকারীর ফ্রেন্ডদের নটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেয়। যার ফলশ্রুতিতে আপনার পোষ্টটি অনেক লোকের কাছে পৌছে যায়।
আসুন দেখে নিই, কিভাবে ব্লগারে সহজে ফেসবুক কমেন্ট বক্স যুক্ত করার যায়। আপনি আপনার যেই পোস্টের নিচে ফেসবুক কমেন্ট বক্স যুক্ত করতে চান, সেই পোস্টটি আগে আলাদা ট্যাবে ওপেন করুন। এরপর আগের ট্যাবে পোস্টটির এডিট অপশনে যান।
<br>
<script>(function(d){
var js, id = 'facebook-jssdk'; if (d.getElementByld(id)) {return;} js = d.createElement('script'); js.id = id;js.async = true;
js.src = "//con nect.facebook. net/en_US/all.js#xfb
ml=1";
d....getElementsByTagName('head')[0].appendChild(js);
}(document));</script>
<div class="fb-comments" data-href="1htt ://dollar-bd.blo s ot.com/2013/10/blo - ost 9412.htm " data-num-posts="10" data-width="500"></div> </div>
এরপর কোডটির "1htt ://dollar-bd.blo s ot.com/2013/10/blo - ost 9412.htm " এই অংশটি কেটে দিয়ে এখানে আপনি ওই পোস্টের লিঙ্ক কপি করে (দ্বিতীয় ট্যাব থেকে) লিঙ্কটি পেস্ট করে দিন। এরপর পোস্টটি আপডেট দিন।
ব্যাস, হয়ে গেল। এবার আপনি পোস্টটির কম্পোজ ভিউতে গিয়ে আপডেট দিন। ব্যাক করে আবার পোস্টে প্রবেশ করে দেখবেন আপনার পোস্টের নিচে ফেসবুক কমেন্ট বক্স চলে এসেছে।
সবাইকে ধন্যবাদ।
এই পোস্ট আপনার কাজে লাগাতে কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানান।
Comments
Post a Comment