ব্লগে এক লেখার মধ্যে আরেক লেখার লিঙ্ক যুক্ত করার নিয়ম
নূর আহমদ
আপনি প্রথমে আপনার ব্লগের কোনো পোস্টে (যেই পোস্টে অন্য পোস্টের লিঙ্ক যুক্ত করতে চান) প্রবেশ করুন। আপনি Compose View তে না গিয়ে Html View তে যান। এবার এই লেখায় অন্য যে লেখার লিঙ্ক যুক্ত করবেন, সেই লেখা ওপেন করুন আরেকটি ট্যাবে।
এবার এই কোডটি কপি করুন।
<★a href="http://your page link.com">Your Text<★/a>
প্রথমে যেই পোস্ট ওপেন করেছেন, সেই পোস্টের সেখানে অন্য পোস্টের লিঙ্ক যুক্ত করবেন, সেখানে এই কোডটি পেস্ট করুন। এবার কোডটিতে আপনাকে তিনটি কাজ করতে হবে।
* প্রথমে কোডটিতে থাকা ★ চিহ্ন দুটি কেটে ফেলুন।
* এরপর কোডের "http://your page link.com" এই অংশ কেটে সেখানে অন্য যেই লেখাটির লিঙ্ক যুক্ত করতে চান, সেই লেখার লিঙ্ক কপি করে এনে এখানে (কোডটির "http://your page link.com" এই লেখার স্থলে) পেস্ট করুন।
* এরপর কোডের Your Text লেখাটি কেটে সেখানে অন্য লেখাটির শিরোনাম কপি করে পেস্ট করে দিন।
ব্যস, হয়ে গেছে।
এবার আপনি আপডেট দিন। এবং প্রথমে ওপেন করা পোস্টটির Compose View তে গিয়ে দেখুন, আপনার কাজটি সুন্দরভাবে হয়ে গেছে।
দীর্ঘজীবন লাভের উপায় শিরোনামে এইটি বই পড়ুন সম্পূর্ণ অনলাইনে, ঘর শুয়ে-বসে। বইটি পড়লে আপনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং হার্ট অ্যাটাক এই তিনটি গুরুতর রোগের সঠিক কারণ এবং এই তিনিটি রোগ থেকে নিজেকে নিরাপদ রাখার সঠিক উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
Comments
Post a Comment