চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে অবরোধে পুলিশের লাঠিপেটা
সময় নিউজ রিপোর্ট
সরকারি চাকরিতে প্রবেশের ন্যূনতম বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ‘চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম’ ব্যানারে একদল চাকরিপ্রত্যাশী গত শুক্রবার শাহবাগ মোড়ের রাস্তা অবরোধ করে। এ সময় তারা সরকারকে ‘নির্বাচনী ইশতেহার অনুযায়ী চাকরির বয়স বৃদ্ধি করার দাবি’ জানায়। এতে রাস্তায় যানবাহন চলাচল অনেকটাই বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। প্রায় ২৫ মিনিট পর রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশীদের নেতৃত্বে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আহত হয়েছেন ১০ জন এবং দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম ও বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ ব্যানারে দুইটি সংগঠন রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করলে এ ঘটনা ঘটে।
এর আগে একই দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার বলেন, চাকরির বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে তারা রাস্তা বন্ধ করে দেয়। আমরা তাদের সরিয়ে দিয়েছি। একজনকে আটক করা হয়েছে। তবে যেহেতু কোনো মারামারি বা অন্যকিছু হয়নি তাই এ ঘটনায় কোনো মামলা হবে না।
আন্দোলনকারীরা জানায়, আমরা শান্তিপূর্ণভাবে শাহবাগ মোড়ে অবস্থান করে বিক্ষোভ করতে গেলে পুলিশ আমাদের ওপর বিনা উসকানিতে হামলা করে। এতে আমাদের ১৫-২০ জন আহত হন। আমাদের তিনজনকে ধরে নিয়ে যায় পুলিশ। সব বাধা অতিক্রম করে আমাদের ন্যায্য আন্দোলন চালিয়ে যাবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল ৪টা ১৫ থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত শাহবাগ অবরোধ করে আন্দোলনকারীরা। পুলিশ তাদের সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করে। পুলিশের অনুরোধ না শুনে সেখানে আন্দোলনকারীরা অবরোধ চালিয়ে যান৷ এসময় পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়।
আন্দোলনকারীরা জানান, ‘আমরা শান্তিপূর্ণভাবে শাহবাগ মোড়ে অবস্থান করে বিক্ষোভ করতে গেলে পুলিশ আমাদের ওপর বিনা উসকানিতে হামলা করে। এতে আমাদের ১৫-২০ জন আহত হন। আমাদের ৩ জনকে ধরে নিয়ে যায় পুলিশ। সব বাধা অতিক্রম করে আমাদের ন্যায্য আন্দোলন চালিয়ে যাবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’।
এর আগে, এদিন সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছরে উন্নীত করার দাবি জানায় চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম, বাংলাদেশ নামে একটি সংগঠন।
তারা জানান, করোনায় শিক্ষার্থীরা ২ বছরের বেশি সময় হারিয়েছে। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার দাবি প্রধানমন্ত্রীর কাছেও জানানো হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারি বিভিন্ন দফতরেও যোগাযোগ করেছি, স্মারকলিপি দিয়েছি। তাতেও কাজ হয়নি।
Comments
Post a Comment