Skip to main content

Posts

যাদের উচ্চ রক্তচাপ নেই, তারা আছেন নিরাপদে

যাদের উচ্চ রক্তচাপ নেই, তারা আছেন নিরাপদে বয়স ৫০ বছর হয়েছে, এমন মানুষদের মধ্যে উচ্চ রক্তচাপ নেই এবং আছে এই বিষয়টা খোঁজ করা হলে যতজন লোকের উপরই জরিপ করা হোক না কেন, ফলাফল হবে, তাদের অধিকাংশ (অন্তত ৫১ শতাংশ) মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত। আমার বাবা-মা উভয়ে উচ্চ রক্তচাপে আক্রান্ত। আমার বড় দু’ভাইও আক্রান্ত। আমার বড় ভগ্নিপতিও উচ্চ রক্তচাপে আক্রান্ত বেশ কয়েক বছর আগ থেকে। আমার বন্ধু-সহকর্মীদের অনেকে এবং আরো অনেক আত্মীয় উচ্চ রক্তচাপে আক্রান্ত। এই লোকগুলোর উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়া আমার জন্য কষ্টের কারণ এই জন্য নয় যে, এরা একটি রোগে আক্রান্ত হয়েছে। বরং এই জন্যে যে, উচ্চ রক্তচাপ একটি একক রোগ নয়, আরো কয়েকটি ভয়াবহ রোগের অগ্রদূত বা পূর্বাভাসবাহক রোগ। উচ্চ রক্তচাপ যার শরীরে প্রবেশের অনুমতি পায়, তার শরীরে আরো কয়েকটি ভয়াবহ রোগ বাসা বাঁধার পথ খুলে যায় বা যার শরীরে উচ্চ রক্তচাপ হানা দেয়, তার শরীরে আরো কিছু বিপজ্জনক রোগ প্রবেশের অনুমতি পেয়ে যায়। আপনি আপনার পরিচিত ১০ জন উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগী খুঁজে নিন। দেখবেন তাদের অনেকেই ডায়াবেটিসেও আক্রান্ত, অনেকে হৃদরোগে আক্রান্ত, কয়েকজন পেতে পারেন, যারা ডায়াবেটি...

নরমালে সন্তান জন্মের পরও হত্যার ভয় দেখিয়ে প্রসূতিকে সিজার!

নরমালে সন্তান জন্মদানের পরও এক নারীকে জোরপূর্বক সিজার করা হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জে। ঐ প্রসূতির নাম রাণী বেগম। তিনি ঝিনাইদহ সদর উপজেলার কয়ারগাছি গ্রামের বাসিন্দা। এই ঘটনায় সংশ্লিষ্ট প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে বুধবার (১৬ ডিসেম্বর) লিখিত অভিযোগ দায়ের করছেন প্রসূতির স্বামী আল আমিন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১৫ ডিসেম্বর রাতে রাণী বেগমের প্রসব বেদনা শুরু হলে কালীগঞ্জ শহরের একটি প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। এ সময় উপস্থিত ডাক্তার রোকসানা পারভিন ইলোরা বলেন দ্রুত অপারেশন করতে হবে। না হলে প্রসূতি ও সন্তানকে বাঁচানো যাবে না।  এ সময় অপারেশনের জন্য ১২ হাজার টাকা চুক্তি করা হয়। কিছুক্ষণ পরেই রোগীকে অপারেশন থিয়েটারে নেয়া হয় কিন্তু সিজারের আগেই নরমাল ডেলিভারির মাধ্যমে ছেলে সন্তানের জন্ম হয়। তার পরেও জোরপূর্বক ডাক্তার ও ম্যানেজার মাসুদ হোসেন সিজার করতে ওটিতে নিয়ে যায়। প্রসূতি অপারেশনে বাধা দিলে ম্যানেজার রোগীকে কয়েকটি চড় থাপ্পড় দিয়ে বলেন ‘তুই কি ডাক্তারের থেকে বেশি বুঝিস। বেশি কথা বললে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেব’। এরপর জোরপূর্বক অজ্ঞান করে সিজার করে ...

হার্ট অ্যাটাক কেন হয়, এখনো অনেকেই জানে না!

হার্ট অ্যাটাক কেন হয়, এখনো অনেকেই জানে না! ‘টেনশনে মানুষ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়’ কথাটি আপনি কখন থেকে শুনে আসছেন, জানি না, তবে আমি শুনে আসছি ছোটবেলা থেকে। আমার বিশ্বাস, আপনিও আপনার ছোটবেলা থেকে কথাটি শুনে আসছেন। কারণ কথাটি শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী প্রচারিত হয়ে আসছে যুগের পর যুগ ধরে। আমাদের পরিচিত কেউ হার্ট অ্যাটাকে মারা গেলে আমরা সবাই মনে করি, লোকটি নিশ্চয়ই টেনশন করতো বেশি বেশি। এই জন্যই সে হার্ট অ্যাটাক করেছে। এই ধারণাটা মিশে গেছে আমাদের মন-মগজে, আমাদের রক্ত-মাংসের সাথে। এই ধারণা বা বিশ্বাসটি আমাদের মন থেকে মুছে ফেলা খুবই কঠিন। এখানে মুছে ফেলার কথা কেন উঠেছে?  বলছি। যারাই হার্ট অ্যাটাকে মারা যায়, তারা যে মানসিক চাপে ভুগতো প্রবলভাবে, এটা কি সত্যি? আমরা কি পরিচিত সব হার্ট অ্যাটাক রোগীর খোঁজ নিয়ে দেখি? দেখি না। ‘কান নিয়েছে চিলে’র মতো যার-তার ক্ষেত্রে হার্ট অ্যাটাকের জন্য দায়ী করে বসি টেনশনকে, যদিও সে কোনো টেনশন আদৌ করতো কিনা, তা একটিবারের জন্যও খোঁজ নিয়ে দেখি না। লোকটি বাস্তবে হয়তো তেমন একটা টেনশন করতো না, তবু লোকটিকে টেনশন করেছে বলে নিজেরা বিশ্বাস করে নিই! বাস্তবে দেখা যায়,...

উচ্চ রক্তচাপ থেকে কি স্ট্রোক হয়, নাকি হার্ট অ্যাটাক?

উচ্চ রক্তচাপ থেকে কি স্ট্রোক হয়, নাকি হার্ট অ্যাটাক? ২২ নভেম্বর ২০২০ তারিখ সকালে এক দোকানে বসে গল্প করছিলাম এলাকার পরিচিত দু’তিনজন মানুষের সাথে। মিঠু নামে আমার এক ভাতিজার অসুস্থতার কথা কথা আলোচনায় আসতেই আরেকজন বললো আমাদের এলাকার খোকন নামক একজনের হঠাৎ অসুস্থতার কথা। আমি বললাম, ‘খোকন যেহেতু আগে থেকেই উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসে আক্রান্ত, তিনি এখন যে কোনো সময় রক্তচাপ বেড়ে গিয়ে হার্ট অ্যাটাকে আক্রান্ত হতে পারেন।’ আমার কথাকে প্রত্যাখ্যান করে একজন বললো, ‘উচ্চ রক্তচাপের কারণে মানুষ হার্ট অ্যাটাক নয়, বরং ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়।’ আমি তাঁকে বললাম, ‘আমি যা জানি, তা আমি বলেছি। আপনি যা জানেন, তা-ই আপনি বলেছেন।’ তিনি এবার বললেন, ‘মানুষ স্ট্রোকে আক্রান্ত হয় তখন, যখন তার রক্তচাপ বেড়ে যায়। আর মানুষ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয় তখন, যখন কোনো বিষয় নিয়ে বেশি বেশি টেনশন করে।’ আমাদের সমাজে এবং বিশ^ব্যাপী এই ধারণা ছড়িয়ে আছে, উচ্চ রক্তচাপের রোগীরা রক্তচাপ বেড়ে যাবার কারণে স্ট্রোকে আক্রান্ত হয়, হার্ট অ্যাটাকে নয়। কথাটিকে বাস্তবতার সাথে মিলিয়ে দেখলে পরিষ্কার হবে, এটি কতটুকু বাস্তবসম্মত। আপনার পরিচিত হার্ট অ্য...

রূপালী ব্যাংকের সকল শাখার রাউটিং নাম্বার

 রূপালী ব্যাংকের সকল শাখার রাউটিং নাম্বার জেনে  নিন। Districts Branch Names Routing No. Bagerhat Bagerhat Branch 185010078 Bagerhat Baraikhali Branch 185010131 Bagerhat Betaga Bazar Branch 185010160 Bagerhat Fakirhat Branch 185010465 Bagerhat Kachua Bazar Branch 185010760 Bagerhat Mansa Bazar Branch 185010881 Bagerhat Mollahat Branch 185010915 Bagerhat Mongla Port Branch 185010973 Bagerhat Nager Bazar Branch 185011093 Bandarban Bandarban Branch 185030137 Barguna Amtali Branch 185040048 Barguna Barguna Branch 185040130 Barguna Betagi Branch 185040222 Barisal Agarpur Branch 185060044 Barisal Bazar Road Branch 185060402 Barisal Bhawanipur Branch 185060460 Barisal Central Bus Terminal Branch 185060615 Barisal Hemayetuddin Road Branch 185060886 Barisal Mehendiganj Branch 185061364 Barisal Muladi Port Branch 185060060 Barisal Rahmatpur Branch 185061722 Barisal Sadar Road Branch 185061814 Barisal Sagardi Bazar Branch 185061872 Barisal Shikarpur Branch 185062084 Bhola Bangla Bazar Bra...