ওজন কমানোর সহজ ও কার্যকর উপায় ‘মেদ-ভুঁড়ি কী করি?’- এরকম শিরোনামে বিভিন্ন প্রতিষ্ঠানের অনেক বিজ্ঞাপন পত্রিকায় মাঝে মাঝে চোখে পড়ে। বুঝা যায় মেদ-ভুঁড়ি থেকে অনেকেই মুক্তি পেতে চায় বলেই মেদ-ভুঁড়ি কমানোর জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা। অনেকে হয়তো শুধু চলাফেরা ও স্বাভাবিক কাজকর্মে অসুবিধার জন্যেই মেদ-ভুঁড়ি কমাতে উঠে পড়ে লেগে যান। শুধু স্বাভাবিক চলাফেরার জন্য নয়, সুস্থ জীবনযাপনের জন্যও মেদ-ভুঁড়ি তথা ওজন কমানো দরকার। যাদের ওজন বেশি বা শরীর মোটা, ওজন কমানোর জন্য তারা যে পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন- * প্রতিদিন যারা সাধারণত তিনবেলা খেতে অভ্যস্ত, তারা একবার কম খাওয়া উচিত। বিশেষ করে রাতের খাবার। দিনের খাবার বাদ দিতে গেলে বিপদ হতে পারে। * রাতের খাবার বাদ দিতে গিয়ে একেবারে খালিপেটে না থেকে ক্ষুধা দূর করার জন্য সামান্য কিছু খেতে পারেন। রুটিও খাওয়া যেতে পারে। পানি বেশি করে পান করলেও ক্ষুধার তীব্রতা কম অনুভূত হয়। * ক্ষুধা অনুযায়ী বা চাহিদামতো পেটভরে খাওয়া যাবে না কোনো বেলাতেই। কিছু ক্ষুধা রেখে দিয়ে খাওয়া শেষ করতে হবে। * শারীরিক পরিশ্রমের কাজ করতে হবে বেশি বেশি। শারীরিক পরিশ্রমের সুযোগ না থাকলে ব্যা...
সময় নিউজ বাংলা জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সংবাদ সরবরাহ করে।