Skip to main content

Posts

নজরদারিতে আসছে প্রাথমিকের শিক্ষক ও শিক্ষার্থীরা

নজরদারিতে আসছে প্রাথমিকের শিক্ষক ও শিক্ষার্থীরা সময় নিউজ রিপোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগেই চালু হয়েছে মনিটরিং সিস্টেম। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এখন থেকে পাঁচ ক্যাটাগরিতে মূল্যায়ন করে মনিটরিং করা হবে। একই সাথে নিয়মিতভাবে শ্রেণিকক্ষে শিক্ষকদের পাঠদান কৌশল ও প্রাপ্ত ফলাফল নিয়ে তদারকি বাড়ানো হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষকদের পাঠদানের মান ও দক্ষতা যাচাইয়ে সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে মিশ্র পদ্ধতিতে (ভার্চুয়াল ও সরাসরি) মনিটরিং চালু করা হয়েছে। আর এর মাধ্যমে প্রতিবেদন তাৎক্ষণিকভাবে তৈরি করে এ বিষয়ে ‘বিলম্বে’, ‘অনিয়মিত’, ‘অননুমোদিত অনুপস্থিতি’ এবং ‘অদক্ষতা’র ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক নোটিশ জারি করা হবে। মান ও দক্ষতা যাচাই করে ইতোমধ্যেই কয়েকজন শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। আরো পড়ুন সময়োপযোগী এই কলাম:   চোখ ওঠা রোগ (কনজাংটিভাইটিস) কোনো ছোঁয়াচে রোগ নয় সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান সাংবাদিকদের জানিয়েছেন, শিক্ষার্থীদের পঠন ও লিখন দক্ষতা যাচাই এবং শিক্ষক...

নতুন শিক্ষাক্রম : ডিসেম্বরে প্রাথমিকের সোয়া পাঁচ লাখ শিক্ষক প্রশিক্ষণ পাবেন

নতুন শিক্ষাক্রম : ডিসেম্বরে প্রাথমিকের সোয়া পাঁচ লাখ শিক্ষক প্রশিক্ষণ পাবেন সময় নিউজ রিপোর্ট প্রাথমিকে পাইলটিং ছাড়াই আগামী বছর চালু হচ্ছে নতুন শিক্ষাক্রম। আর ঝুঁকি এড়াতে বাদ দেওয়া হয়েছে দ্বিতীয় শ্রেণি। আগামী বছর সরাসরি প্রথম শ্রেণির সব শিক্ষার্থীকে নতুন শিক্ষাক্রমের বই দেওয়া হবে। তবে মাধ্যমিকে পাইলটিং শেষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমের বই শিক্ষার্থীদের তুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান সম্প্রতি দেশ রূপান্তরকে বলেন, ‘আগামী বছর পুরো সময়টাকেই আমরা পাইলটিং হিসেবে ধরছি। সেখান থেকে আমরা যেসব সমস্যা পাব তা ২০২৪ সালে ঠিক করা হবে। ইতিমধ্যে আমাদের নতুন শিক্ষাক্রমের বই তৈরি হয়েছে। শিক্ষক নির্দেশিকাও তৈরির কাজ শেষের পথে। এটা শেষ হলেই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।’ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পাইলটিং করার জন্য কমপক্ষে ছয়মাস সময়ের প্রয়োজন। শিক্ষার্থীদের কমপক্ষে চারমাস পড়ানোর পর পরিমার্জনের জন্য আরও দুই মাস সময় প্রয়োজন। কিন্তু এখন পাইলটিংয়ে গেলে প্রয়োজনীয় সংস্কার শেষে জানুয়ারির প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে...

প্রাথমিক শিক্ষকের অনলাইন বদলি নির্দেশিকা প্রকাশ

প্রাথমিক শিক্ষকের অনলাইন বদলি নির্দেশিকা প্রকাশ সময় নিউজ রিপোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলির কাজটি হবে পুরোপুরি অনলাইনে। নির্ধারিত একটি সফটওয়্যারের মাধ্যমে নির্ধারিত আইডি ব্যবহার করে শিক্ষকদের বদলির জন্য আবেদন করতে হবে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবেই ওই শিক্ষক বদলির যোগ্য কি না বা কোন বিদ্যালয়ে বদলি হবেন, তা নির্ধারণ হবে। গত রোববার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলি ও পুনঃবদলির নির্দেশনা দিয়ে ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা’প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নির্দেশিকায় বলা হয়, প্রাথমিকের শিক্ষক ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) কর্মচারীরা চাকরি পাওয়ার দুই বছর পর বদলির আবেদন করতে পারবেন। আর একবার বদলির পর তিন বছর পার না হলে কোনো শিক্ষক আবার বদলির জন্য বিবেচিত হবেন না। জ্যেষ্ঠ সচিব আমিনুল ইসলাম খান বলেন, ১৫ সেপ্টেম্বর বদলির আবেদন শুরু করে একটি নির্ধারিত সময় দেওয়া হবে। অনলাইন আবেদন ছাড়া কোনোভাবেই বদলির সুযোগ থাকবে না। তবে মহানগর এলাকার (ঢাকাসহ ১১টি মহানগর) বদলির কার্যক্রম আপাতত বন্ধই থাকবে। মহানগরের বাইরে দেশের অন্যান্য এলাকার বিদ্যালয়ের শিক্ষকদের এখন...

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে অবরোধে পুলিশের লাঠিপেটা

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে অবরোধে পুলিশের লাঠিপেটা সময় নিউজ রিপোর্ট সরকারি চাকরিতে প্রবেশের ন্যূনতম বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ‘চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম’ ব্যানারে একদল চাকরিপ্রত্যাশী গত শুক্রবার শাহবাগ মোড়ের রাস্তা অবরোধ করে। এ সময় তারা সরকারকে ‘নির্বাচনী ইশতেহার অনুযায়ী চাকরির বয়স বৃদ্ধি করার দাবি’ জানায়। এতে রাস্তায় যানবাহন চলাচল অনেকটাই বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। প্রায় ২৫ মিনিট পর রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশীদের নেতৃত্বে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আহত হয়েছেন ১০ জন এবং দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম ও বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ ব্যানারে দুইটি সংগঠন রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করলে এ ঘটনা ঘটে। এর আগে একই দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার বলেন, চাকরির বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে তারা রাস্তা বন্ধ করে দেয়। আমরা তাদের সরিয়ে দিয়েছি। একজনকে আটক করা হয়েছে। তবে যেহেতু কোনো মারামারি বা অন্যকিছু হয়নি তাই এ ঘটনায় ক...

ফৌজদারী মামলায় অনুমতি ছাড়াই গ্রেপ্তার করা যাবে সরকারি কর্মচারীদের

ফৌজদারী মামলায় অনুমতি ছাড়াই গ্রেপ্তার করা যাবে সরকারি কর্মচারীদের সময় নিউজ রিপোর্ট ফৌজদারী মামলায় সরকারি কর্মচারীদের গ্রেপ্তারের আগে কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বিধানসংক্রান্ত সরকারি চাকরি আইনের ৪১ (১) ধারা সংবিধানের কয়েকটি অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বলে বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট।  বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বৃহস্পতিবার এ রায় দেন। ২০১৮ সালের ১৪ নভেম্বর সরকারি চাকরি আইন-২০১৮ এর গেজেট জারি হয় ৷ এরপর ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর সরকারের এক গেজেটে ১ অক্টোবর থেকে এ আইন কার্যকর হয় ৷ আইনের ৪১ (১) ধারায় বলা হয়েছে, ‘‘কোনো সরকারি কর্মচারীর দায়িত্ব পালনের সহিত সম্পর্কিত অভিযোগে দায়েরকৃত ফৌজদারি মামলায় আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হইবার পূর্বে, তাহাকে গ্রেপ্তার করিতে হইলে, সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করিতে হইবে ৷’’ নানা মহলের সমালোচনার মধ্যে আইনের এ ধরা চ্যালেঞ্জ করে ২০১৯ সালের ১৪ অক্টোবর জনস্বার্থে হাই কোর্টে আবেদন করে পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) ৷ প্...

সরকারি চাকরিজীবিরাও ভালো নেই

সরকারি চাকরিজীবিরাও ভালো নেই সময় নিউজ রিপোর্ট ২০২০ সালের শুরু থেকে বিশ্বব্যাপী করোনার ভয়াবহ থাবায় বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর পাশাপাশি অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়ে। টানা দুই বছর করোনার এই ধাক্কা সামাল দিতে দিতে দিশেহারা অবস্থা থেকে যখন মানুষ একটু ঘুরে দাঁড়াতে শুরু করেছে, আবার স্বাভাবিক জীবনে ফেরার চিন্তা করছে, তখনই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। মানুষের কাটা ঘায়ে নুনের ছিঁটা দিচ্ছে যেন। এর প্রভাব যেমন পড়ছে ক্ষেত-খামার, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের উপর, তেমনি পড়ছে কম বেতন পাওয়া সরকারি চাকরিজীবিদের উপরও। সরকারি চাকরির কথা শুনলে অনেকেই মনে করেন, সরকারি চাকরিজীবি মানেই একটি অভাবহীন ও প্রাচুর্যে ভরা জীবন। কিন্তু সচেতন মানুষরা অনুধাবন করেন, বিষয়টা বাস্তবে এমন নয়। বরং সরকারি চাকরিজীবিদের মধ্যে একটি শ্রেণি রয়েছে, যারা খুবই কম বেতনে চাকরি করেন। বিভিন্ন প্রাইভেট ব্যাংকে যারা অফিসার পদে চাকরি করেন, তাদের চেয়ে শেষের দিকের গ্রেডসমূহে চাকরি করা সরকারি চাকরিজীবিদের বেতন এবং সুবিধা অনেক অনেক কম। সরকারি চাকরি মানেই যে প্রাচুর্যে ভরা চাকরি ন...

PRIVACY POLICY

   PRIVACY POLICY Effective date: 2022-08-29 1.  Introduction Welcome to  Nur Ahmed . Nur Ahmed  (“us”, “we”, or “our”) operates  https://waytogainlonglife.blogspot.com/  (hereinafter referred to as  “Service” ). Our Privacy Policy governs your visit to  https://waytogainlonglife.blogspot.com/ , and explains how we collect, safeguard and disclose information that results from your use of our Service. We use your data to provide and improve Service. By using Service, you agree to the collection and use of information in accordance with this policy. Unless otherwise defined in this Privacy Policy, the terms used in this Privacy Policy have the same meanings as in our Terms and Conditions. Our Terms and Conditions ( “Terms” ) govern all use of our Service and together with the Privacy Policy constitutes your agreement with us ( “agreement” ). 2.  Definitions SERVICE  means the https://waytogainlonglife.blogspot.com/ website operated by...