করোনাভাইরাসের কারণে বিগত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান (কওমী ছাড়া) বন্ধ রয়েছে। দফায় দফায় এই বন্ধ বৃদ্ধি করা পর সবশেষে ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আগামী দু সপ্তাহ পরিস্থিতি বিবেচনা করে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার একটিট ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ছুটি বাড়ানোর এ ঘোষণা দেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, সীমিত পরিসরে এরপর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তা ভাবনা চলছে। সামনে যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এ চিন্তা ভাবনা। শীত বাড়ার কারণে বিশ্বব্যাপী করোনা সংক্রমণ বাড়ছে। এ পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রী বলেন, বাংলাদেশেও করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। সে কারণে তাড়াহুড়া না করে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। সামনের বছর এসএসসি পরীক্ষা পেছানো হতে পারে কিনা সে বিষয় মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা সেটি দেখব। তা পরিস্থিতির উপর নির্ভর করবে। আমরা এখনই বলতে পারছি না পরীক্ষা পেছাবে কিনা, সেটি সময় হলেই আমরা সিদ্ধান্ত নেবো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পর...
সময় নিউজ বাংলা জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সংবাদ সরবরাহ করে।